বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়ার বিরুদ্ধে যত অভিযোগ
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসনিমের বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে হাসপাতালের দেড় শতাধিক চিকিৎসক-কর্মী গত ২৮ আগস্ট জেলা সিভিল সার্জন বরাবর লিখিত দিয়েছেন। ডা. সিনথিয়া তাসনিমের শাস্তি দাবিতে সপ্তাহব্যাপী কর্মবিরতি পালনের মধ্যে ২৭ আগস্ট তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী পল্টন কুমার রায় জানান, ডা. সিনথিয়া তাসনিম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগ দেন ২০২১ সালের ২০ অক্টোবর। এর আগে তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুনারচর ২০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ছিলেন।
বাজিতপুর হাসপাতালে চিকিৎসকসহ মোট কর্মী সংখ্যা ১৭০। ২৮ আগস্ট সিভিল সার্জনের কাছে দেওয়া অভিযোগপত্রে তাদের মধ্যে ১৫৭ জনই সই করেছেন। এতে বলা হয়, ডা. সিনথিয়া তাসনিম হাসপাতালের প্যাথলজি বিভাগ ও অ্যাম্বুলেন্সের জ্বালানির জন্য বরাদ্দ টাকাসহ বিভিন্ন খাতের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, ইসিজি বিভাগ ও টিকিট বিক্রি থেকে প্রতি মাসে ৫ লক্ষাধিক টাকা আয় হয়। কিন্তু এই কর্মকর্তা ৩ লাখ টাকা জমা দিয়ে বাকি টাকা নিজে নেন। তাঁর নামে বরাদ্দ গাড়ির জন্য মাসে জ্বালানি (অকটেন) বিল বাবদ ১৭-১৮ হাজার টাকা তোলেন। অথচ মাসে এক দিন কিশোরগঞ্জ যান তিনি। এমনকি এই কর্মকর্তা সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের নামেও নানা উপলক্ষে চিকিৎসক-কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন।
নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, অধস্তন কর্মীদের মানুষ হিসেবেই গণ্য করেন না ডা. সিনথিয়া। সামান্য অপরাধেই চিকিৎসকদের বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ভয় দেখাতেন। এক মিনিট দেরি করলেই হুমকি-ধমকি দিতেন। অথচ নিজে মাসে অনুপস্থিত থাকতেন ১০ দিন।
ওই চিকিৎসকের অভিযোগ, বিভাগীয় ব্যবস্থা নেওয়া থেকে রক্ষা পেতে অনেক চিকিৎসকই টাকা দিয়েছেন ডা. সিনথিয়াকে। কাউকে আবার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেছেন। ছাত্রলীগের নেতাকর্মীকে দিয়ে হাসপাতাল কর্মীদের অপদস্থ করিয়েছেন। করোনার সময় হাসপাতালের স্টাফ ও বিভিন্ন বিদ্যালয়ের চিকিৎসক মিলিয়ে ৭০-৭৫ জন দায়িত্ব পালন করেন। তারাও যথাযোগ্য সম্মানি পাননি। তাদের নামের বরাদ্দ টাকার জন্য রেজিস্ট্রারে সই রেখে কাউকে অর্ধেক, কাউকে এক-তৃতীয়াংশ টাকা ধরিয়ে দিয়েছেন। প্রতিবাদ করলে ছাত্রলীগ নেতাদের দিয়ে শাসিয়েছেন। এতে তাঁকে সহায়তা করতেন উপজেলার শিমুলতলা শফিউদ্দিন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রাজিব মিয়া। একই কর্মস্থলে ১২ বছর ধরে কর্মরত রাজিব ডা. সিনথিয়া বাজিতপুর আসার পর সারাক্ষণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই থাকতেন। রাজিব ও ছাত্রলীগের স্থানীয় নেতাদের সহায়তায় করোনার সময় লাখ লাখ টাকা আত্মসাৎ করেন ডা. সিনথিয়া।
হাসপাতাল সূত্র জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজের পদ ধরে রাখতে বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করছেন ওই চিকিৎসা কর্মকর্তা। কয়েকটি সূত্রে তারা বিষয়টি জানতে পেরেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারেক রহমানসহ কয়েকজন কর্মী রোববার এ প্রতিনিধিকে বলেন, এই স্বাস্থ্য কর্মকর্তা যদি আবারও দায়িত্বে ফিরে আসেন, তাহলে তাঁর অধীনে কেউ কাজ করবেন না।
এদিকে রবিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রাবেয়া আক্তার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, ঘটনার দিন ছুটিতে ছিলেন। ফিরে এসে হাসপাতালের কর্মীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছেন। এখন থেকে সবাই মিলেমিশে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে মোবাইল ফোনে ডা. সিনথিয়া তাসনিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত ০১৭১৭-৭০৪৯৩২ নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
কিশোরগঞ্জের সিভিল সার্জন সাইফুল ইসলাম জানান, ডা. সিনথিয়া প্রথমে তিন দিনের ছুটি নিয়েছিলেন। পরে চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে যাওয়ার জন্য তিনি ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছুটি নিয়েছেন। তিনি ওই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন।
(এসএস/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








