বৈষম্য বিরোধী মিছিলে গিয়ে প্রাণ হারান সজীব, শোকের সাগরে ভাসছেন স্ত্রী-সন্তানরা
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে ছাত্র জনতার মাঝে ঢলে পরে প্রাণ হারান সজীব চন্দ্র তালুকদার। গত ০৫ আগস্ট কেন্দুয়া উপজেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলের মিছিলে অংশ নেন তিনি। পরে হঠাৎ অসুস্থ হয়ে মিছিলের মাঝেই ঢলে পরেন তিনি। তার সহপাঠীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কেন্দুয়া পৌর শহরের আরামবাগ মহল্লার বাসিন্দা শিক্ষিত কর্মক্ষম যুবক সজীব চন্দ্র তালুকদারে স্ত্রী পিংকি তালুকদার জানান, মিছিলে যাওয়ার আগে স্বামী বলেছিলেন ভালো কিছু রান্না করার জন্য। আমি তার কথামত রান্নাও করে রেখেছিলাম। কিন্তু সে খাবার তিনি আর খেয়ে যেতে পারেননি। গিয়ে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে, ফিরে এলেন লাশ হয়ে। আমার ছোট কন্যা পূর্বাষা এখনও মনে করে তার বাবা মিছিলে গেছে। সেখান থেকে ফিরে এসে তাকে নিয়ে ভাত খাবে।
আজ বুধবার কথা হয় পিংকি তালুকদারের সাথে, কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আমার স্বামীকে হারিয়ে আমরা শোকের সাগরে ভাসছি। সংসার পরিচালনার জন্য আমার স্বামীই ছিলেন একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তিনি অকালে মৃত্যবরণ করায় দুই কন্যা সন্তান নিয়ে খুবই চিন্তাযুক্ত অবস্থায় আছি। কিভাবে তাদের লেখাপড়া করাবো, কিভাবে করবো তাদের ভরণপোষন।
উচ্চমাধ্যমিক পাশ করা পিংকি তালুকদার বলেন, সরকারি চাকুরির বয়স নেই, তবে যদি সম্মানজনক ভাবে বেসরকারি কোন প্রতিষ্ঠানে ১৫/২০ হাজার টাকা বেতনের একটি চাকুরির সংস্থান হতো তাহলে আমি দুই কন্যাকে নিয়ে তাদের লেখাপড়াসহ ভরণপোষনের সমস্ত ব্যয়ভার মেটাতে পারতাম।
পিংকি তালুকদার বলেন, পরিবারের সমস্যার কথা তুলে ধরে গত ২৮ আগস্ট কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক ভাবে সাবেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া আমার বড় কন্যাকে বিনাবেতনে পড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞ। পিংকি তালুকদার তার সন্তানদের ভবিষ্যত ও সংসার পরিচালনার জন্য সরকারের নিকট আর্থিক সহায়তার আকুল আবেদন জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার সাংবাদিকদের জানান, নিহত সজীবের পরিবারটিকে পুনর্বাসনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে চিন্তাই করছি। সরকারের পক্ষ থেকে যে কোন সহযোগিতাই আসে তা সজীবের স্ত্রী ও সন্তানরা পাবেন।
(এসবি/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








