অবৈধ অস্ত্র উদ্ধারে ভৈরবে সাংবাদিকদের সাথে যৌথবাহিনীর মত বিনিময়
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : অবৈধ অস্ত্র উদ্ধার সম্পর্কিত অভিযান এর বিষয়ে সাংবাদিকদের সাথে প্রশাসন, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদুয়ান আহমেদ রাফি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরিন, ক্যাপ্টেন মো. রায়হান রেজা, ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম প্রমুখ।
এসময় মতবিনিময় সভায় ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরিন বলেন, ২০০৯ সাল থেকে যতগুলোর অস্ত্র লাইসেন্স দেয়া হয়েছিল সেগুলোর লাইসেন্স গত ৪ সেপ্টেম্বর বাতিল করেছে অন্তবর্তীকালীন সরকার। এর আগে বেশ কয়েকদিন বৈধ ও অবৈধ অস্ত্রগুলো থানায় জমা দেয়ার সুযোগ দেয়া হয়েছিল। এদিকে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর ওইদিন বিকালে ভৈরব থানা লুটপাট, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় অধিকাংশ অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করলেও থানা থেকে কিছু অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে ভৈরববাসীর সহযোগিতায় অনেক অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এরপরও অনেক অস্ত্র দুষ্কৃতিকারীদের কাছে রয়ে গেছে। সরকারের পক্ষ থেকে বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনা নির্দেশনা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।
এছাড়াও তিনি আরো বলেন, ভৈরব সেনাবাহিনী ক্যাম্পে একটি অভিযোগ বক্স রয়েছে। প্রকাশ্যে যদি কেউ কিছু বলতে না চাই তারা অভিযোগ বক্সে তথ্য দিলে দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করা হবে।
এদিকে সঠিক তথ্যের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান, ছিনতাই প্রতিরোধ ও চাঁদাবাজী বন্ধের জন্য কাজ করবে যৌথবাহিনী। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন ভৈরবের মানুষের রক্ষায় ও ভৈরবের ব্যবসায়ীক ঐতিহ্য ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভৈরববাসী ঐক্যবদ্ধ হতে হবে। সবশেষে লে. কর্ণেল ফারহানা আফরিন সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ভৈরবের লাইসেন্সকৃত ১৫টি অস্ত্রের মধ্যে থানায় ১৩টি ও ঢাকায় ২টি অস্ত্র জমা পেয়েছে। তবে থানা থেকে লুট হওয়া ২১টি অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী কাজ করবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, মো. সুমন মোল্লা, আসাদুজ্জামান ফারুক, সত্যজিৎ দাস ধ্রুব, তাজুল ইসলাম তাজ ভৈরবী, আলাল উদ্দিন, কাজী ইসফাক আহমেদ বাবু, মো. ফজলুর রহমান, এমআর রুবেল, এম এ হালিম, নজরুল ইসলাম রিপন, সজীব আহমেগ, শামীম আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
(এসএস/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৪)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








