চাঁদপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা দিশেহারা
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতা থেকে পতিত সরকার দল তথা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা দিশেহারা অবস্থায় পড়েছে। তারা অভিভাবকশূন্যতায় বলতে গেলে দিশেহারা অবস্থায় রয়েছে। দলটির প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় দল যেমনিভাবে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে, তেমনি দলটির সর্বোচ্চ থেকে একেবারে তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীরা চরম বিপর্যয়ে হতাশ হয়ে পড়েছেন। দলের এমন একটা বিপর্যয়ের জন্যে তারা কোনোভাবেই প্রস্তুত ছিলেন না।
দলের অনেকেই বলছেন, পঁচাত্তরের পরও দল এতোটা বিপর্যয়ে পড়েনি। দলের নেতা-কর্মীরা ঘরবাড়ি ছাড়া। হামলা-মামলায় জর্জরিত হয়ে চরম বিপর্যয় এবং বেকায়দায় তারা। বিশেষ করে গত ১৫ বছর ৬ মাস দলের যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, তারা যেমনি বিরোধী দলগুলো এবং জনগণের রোষানলে পড়েছেন, তেমনি ক্ষমতাসীন দলের বঞ্চিত নেতা-কর্মীদের রোষানলেও তারা পড়েছেন। এমন রোষানলে পড়ার কারণ হলো--ধরাকে সরা জ্ঞান মনে করা, ক্ষমতার উত্তাপে জনগণ থেকে বিচ্ছিন্ন থাকা, দলের বড় অংশ নেতা-কর্মীকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা।
ক্ষমতা থেকে দুনিয়া কাঁপানো বজ্রপাতের ন্যায় ছিটকে পড়ার পর দলের প্রায় সকল পর্যায়ের নেতা-কর্মী মামলা-হামলায় জর্জরিত হয়ে চরম বেকায়দায় পড়েছে। বিশেষ করে অভিভাবকহীনতায় তারা বলতে গেলে এখন দিশেহারা। এমন অভিভাবকহীনতায় চরম বেকায়দায় এবং দিশেহারা অবস্থায় আছে চাঁদপুরের আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও। পাঁচ আগস্টের পর চাঁদপুরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট হয়েছে ব্যাপক হারে। এমনকি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। তবে এই অগ্নিকাণ্ড পাঁচ আগস্টের আগে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় দুই দুইবার আগুন দেয়ার জেরই মনে করেন সচেতন মহল। পাঁচ আগস্ট বেলা আড়াইটার পর থেকে শুরু হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট। এ অবস্থায় জীবন বাঁচাতে পালিয়েছেন সবাই। হামলার পর শুরু হয় মামলা।
এ পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়েছে তিনটি। এছাড়া বিভিন্ন উপজেলায় হয়েছে তিনটি। সদর মডেল থানায় তিনটি এবং কচুয়া থানায় দায়ের করা একটি মামলায় আসামী করা হয়েছে দীপু মনি, মায়া চৌধুরী, মহীউদ্দীন খান আলমগীর, সেলিম মাহমুদ, নূরুল আমিন রুহুল, ডাঃ টিপুসহ কেন্দ্রীয় এবং স্থানীয় প্রভাবশালী নেতাদের। তাদের সাথে স্থানীয় অসংখ্য নেতা-কর্মী এবং মাঠ পর্যায়ের সাধারণ কর্মী-সমর্থকরাও মামলার নামীয় আসামী হয়েছেন। নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আসামী রয়েছে সহস্রাধিক। মামলার আসামী হওয়ায় নেতা-কর্মীরা ঘরবাড়ি ছাড়া। নানা জায়গায় তারা পালিয়ে বেড়াচ্ছেন। এমন অবস্থায় তারা কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার কেউ কেউ সংবাদকর্মীদের কাছে ফোনে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন।
তারা বলছেন, গত সাড়ে পনর বছর যারা দুই হাতে অর্থ সম্পদ কামিয়েছেন তারা এখন কোথায়? দুঃসময়ে তারা এখন আমাদের পাশে নেই কেনো!? কেউ বালু মহাল দিয়ে কামিয়েছেন, কেউ পরিবহন সেক্টর দিয়ে, মনোনয়ন বাণিজ্য করে, তদবির করে এবং দলের পদ-পদবী বিক্রি করে কামিয়েছেন, কেউ ঠিকাদারি করে, ঠিকাদারি সেক্টর নিয়ন্ত্রণ করে কামিয়েছেন। আবার কেউ কেউ দখল বাণিজ্য করে, ভূমিদস্যুতা দিয়েও অঢেল ধন সম্পদ গড়েছেন। আইন অঙ্গনেও সরকারি আইন কর্মকর্তা হয়ে একচেটিয়া প্রভাব খাটিয়ে অর্থ সম্পদ গড়েছেন। সেই তারা এখন কোথায়!? দলের অসহায় সাধারণ নেতা-কর্মীদের দুঃসময়ে তারা এখন তাদের পাশে নেই কেনো? অথচ ওইসব নেতার জন্যে এই সাধারণ কর্মী- সমর্থকরা জীবন দিতেও প্রস্তুত থাকতো। কিন্তু সুযোগ সুবিধা, ভাগ-বাঁটোয়ারা এবং দেনাপাওনার বেলায় তারা থাকতো বহু দূরে, বঞ্চিতদের কাতারে। বিপদে পড়া এসব বঞ্চিত নেতা-কর্মী এবং সমর্থকদের এখন এভাবেই ক্ষোভ ঝাড়তে দেখা যায়। তাদের আরো খেদোক্তি হচ্ছে- সাড়ে পনের বছরে তো বহু কামিয়েছেন! অনেকে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছেন! এখন আপনারা কোথায়? আমরা পালিয়ে বেড়াচ্ছি। আমাদের খোঁজ খবর নেয়ার মতো বিবেকও আপনাদের নাই! শুধু সময়ের অপেক্ষা! কড়ায়-গণ্ডায় সব বুঝিয়ে দিবো। এভাবেই নেতা-কর্মী সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়তে দেখা যায়। তাতে তারা যে অভিভাবকহীন, সে প্রতিচ্ছবিই বারবার ফুটে উঠে।
(ইউএইচ/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- গোপালগঞ্জে যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
- রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু
- কলেজ ছাত্র রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
- দেশের প্রথম ব্যাংক হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক
- দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ
- বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, মসজিদের ইমামের যাবজ্জীবন
- ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
- ঈশ্বরদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মূল ডিলার পলাতক
- গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা
- লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- কাপ্তাইয়ে তারুণ্যের দীপ্ত পায়ে ক্রীড়ার আলো ছড়াচ্ছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে আজ
- গোপালগঞ্জে পিক-আপ চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- কাশিয়ানীতে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার
- আরও কমলো সোনার দাম
- হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন
- নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই সিরিজ, দেখা যাবে তিন ভাষায়
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
২৫ অক্টোবর ২০২৬
- শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- গোপালগঞ্জে যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
- রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু
- কলেজ ছাত্র রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
- বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- ঈশ্বরদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মূল ডিলার পলাতক
- কাপ্তাইয়ে তারুণ্যের দীপ্ত পায়ে ক্রীড়ার আলো ছড়াচ্ছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- গোপালগঞ্জে পিক-আপ চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- কাশিয়ানীতে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
-1.gif)








