ভৈরবে মেঘনার ভাঙন এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসি কর্তৃপক্ষ
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে মেঘনা নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসি কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার সকালে ভৈরব মেঘনা ডিপোঘাট এলাকায় ভাঙন পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, বিএডিসি প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদোয়ান আহমেদ রাফি, ভৈরব সেনা ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম, বিএডিসি সহকারী পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়া, বিএডিসি ভৈরব গোদাম সহকারী পরিচালক শিপন চন্দ সরকার, উপ-সহকারী পরিচালক আতাউর রহমান প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, এ মুহুর্তে নদী ভাঙ্গনের কারণ হিসেবে আমরা ধারণা করছি জায়গাটি শহর রক্ষা বাঁধের বাইরে। এখানে একটি পৌরসভার রাস্তা হয়েছিল যা অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। এ রাস্তার ব্যাপারে পৌরসভার প্রকৌশল বিভাগ পানি উন্নয়ন বোর্ডের সাথে কোন ধরনের যোগাযোগ না করে রাস্তাটি নির্মাণ করেছে। আমাদের সাথে যোগাযোগ করে যদি এই রাস্তার অবকাঠামো তৈরি করা হতো তাহলে আজকের এই দুর্ঘটনা নাও ঘটতে পারতো। তাছাড়া এ ভাঙ্গন নদীতে অতিরিক্ত স্রোত ও ঘূর্ণিপাকের ফলে সৃষ্টি হতে পারে। ভাঙ্গনরোধে ২৫ হাজার জিও ব্যাগ ফেলতে হবে। প্রাথমিকভাবে ৫ হাজার জিও ব্যাগ দিয়ে কাজ চালানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে নদীতে জিও ব্যাগ ফেলে প্রাথমিকভাবে স্থাপনাগুলো রক্ষার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে ৪ ধাপে ৭ দিনের মধ্যে পুরো মেজারম্যান্ট করে ভাঙ্গনের সমাধানের চেষ্টা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে স্থায়ী সমাধানের বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা সরকারের উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ছেন নদী থেকে কোন রকম অবৈধভাবে বালু উত্তোলণ করা যাবে না। এ বিষয়ে সকলকে সুদৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
এ সময় বিএডিসি প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামান জানান, ভৈরবের মেঘনা নদীর তীরবর্তী এলাকা একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে একটি সড়ক সেতু ও ২টি রেল সেতু, মেঘনা ডিপো, পদ্মা ডিপো ও যমুনা ডিপো নামে ৩টি ডিপো ও বিএডিসির ২টি গোদাম রয়েছে। গোদামে প্রায় ৯ হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনীর ভৈরব ক্যাম্পের সদস্যদের তত্ত্বাবধানে কিছু সার এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় বিএডিসি গোদামের সাথে বিকল্প একটি রাস্তা তৈরির জন্য ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়াও গোদাম দুটি ক্ষতি হলে ভৈরবের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। ফলে কমান্ডার এরিয়ার ৫ জেলার সার সরবরাহ ও মজুদ করা বিঘ্নিত হবে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদোয়ান আহমেদ রাফি বলেন, মেঘনা নদীর এ ভাঙ্গনে নদীর তীরবর্তী এলাকায় থাকা ১৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখানে অবৈধভাবে বসবাস করতো, তারপরও তারা ভৈরবের মানুষ। তাদের জন্য পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে যাদের জমি রয়েছে তাদের গৃহনির্মাণের জন্য টিন ও আর্থিক সহায়তা করা হবে। ইতিমধ্যে ভৈরবের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা অব্যাহত রয়েছে।
(এসএস/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৪)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








