আশুজিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়মের যত অভিযোগ
কেন্দুয়া প্রতিনিধি : ময়মনসিংহের কেন্দুয়া উপজেলার ২ নং আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মঞ্জুর আলীর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি প্রকল্প কমিটির সভাপতি চেয়ারম্যান মঞ্জুর আলী নিজে থাকায় তাঁর ইউনিয়নের বীরগঞ্জ বাজারে দুই লাখ টাকার গণশৌচাগার ও রামপুর বাজারের গরুর হাটে দুই লাখ টাকার কাঁটা তারে বেড়ার কাজ না করেই সকল টাকা উত্তোলন করে নিয়ে যান।
জানা যায়, এই দুটি প্রকল্পের কোন প্রকার কাজ করেননি চেয়ারম্যান মঞ্জুর আলী। এলাকাবাসীর অভিযোগ বীরগঞ্জ বাজারে গণশৌচাগার (পাবলিক টয়লেট) ও রামপুর বাজারে নিরাপত্তার স্বার্থে গরুর হাটে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য হাট বাজারের ইউপি অংশের টাকা থেকে চার লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্প গ্রহণ করা হয়। দুটি প্রকল্পের সভাপতি নিযুক্ত হন ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী। কিন্তু কোন প্রকার কাজ না করেই প্রকল্পের টাকা প্রকল্প কমিটির সভাপতির ক্ষমতাবলে উত্তোলন করে তা আত্মসাত করেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়া রামপুর বাজারের ইজারার ৫% টাকা দ্বারা দুই লাখ টাকার উন্নয়ন কর্মসূচির আরেকটি প্রকল্প দেখিয়ে সে টাকাও তুলে নিয়ে যান। ২০২১-২২ অর্থ বছরের (এলজিএসপি-৩) প্রকল্পের অব্যয়িত অর্থ দ্বারা আশুজিয়া জেএনসি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫টি নতুন সিলিং ফ্যান ক্রয় না করে পুরাতন ফ্যান রং করে সৌজন্যে ফ্যানের মধ্যে নিজের নাম লিখে বরাদ্দকৃত ৮৪ হাজার টাকা আত্মসাত করেন। ওই সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন চেয়ারম্যান নিজেই।
এছাড়া আশুজিয়া জেএনসি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি থাকা কালীন সময়ে সম্পূর্ণ বেআইনি ভাবে ভুয়া কাগজপত্র মূলে তার দুই পুত্রবধূকে কারিগরি শাখায় নিয়োগ প্রদান করেন। ২০২৩-২৪ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিকা-গম) প্রথম পর্যায়ে সিংহেরগাও গ্রামের নূরুল ইসলামের দোকান হতে কাদিরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৪ মেট্রিক টন বরাদ্দ নেন। একেই অর্থ বছরে সিংহেরগাও বড়বাড়ী হতে মঞ্জুর আলী চেয়ারম্যানের বাড়ি হয়ে রানু মুন্সির বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৫ মেট্রিক টন বরাদ্দ নেন। অথচ এই প্রকল্প পাকা করনের কাজ চলছে। এছাড়া একই অর্থ বছরে সিংহেরগাও বড়বাড়ী হতে তালেব মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ নেন দুই লাখ টাকা। ঘোষখিলা ক্লিনিক হতে রশিদ মহাজনের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পের বরাদ্দকৃত তিন লাখ টাকার কোন কাজ করেননি।
এদিকে দ্বিতীয় পর্যায়ের বরাদ্দকৃত সাড়ে ৩ মেট্রিক টন বরাদ্দ দিয়ে নগুয়া কাদিরের ক্ষেত হতে হাকিম মিয়ার বাড়ি পর্যন্ত এবং ভগবতীপুর সঞ্জু মাষ্টারের বাড়ি হতে নগুয়া উত্তর পাড়া মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কার বাবদ ৪ মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ নেন। ২০২২-২৩ অর্থ বছরে উন্নয়ন সহায়তা প্রকল্পের কাজ প্রাক্কলন মোতাবেক করা হয়নি। ওই প্রকল্প গুলির মধ্যে রয়েছে নগুয়া গ্রামের রতন মিয়ার বাড়ি হতে মালেকের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণ। সিংহেরগাও গ্রামের তিন রাস্তা হতে সালাম মাষ্টারের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণ। ২০২৩-২৪ অর্থ বছরে একই প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী কাজ করা হয়নি। প্রকল্প গুলোর মধ্যে রয়েছে সিংহেরগাও উত্তরপাড়া নূরুল ইসলামের দোকান হতে আব্দুল আজিজ মাষ্টারের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণ এবং সিংহেরগাও উত্তরপাড়া সাত্তার মিয়ার পুকুরের পশ্চিম প¦ার্শে প্যালা সাইডিং করণ।
আশুজিয়া ইউনিয়নে অতি দরিদ্রের ৪০ দিনের কর্মসূচির আওতায় মোট শ্রকিকের সংখ্যা ১২৮ জন। কিন্তু চেয়ারম্যান মঞ্জুর আলী ভুয়া শ্রমিকের তালিকা দেখিয়ে অর্ধেকেরও বেশি শ্রমিকের টাকা উত্তোলন করে আত্মসাত করেন। এসব শ্রমিকদের মোবাইল ব্যাংকিক এর সিম চেয়ারম্যান ও তার ছেলে মেহেদি হাসান রনির নিয়ন্ত্রনে রেখে ইচ্ছে মত টাকা উত্তোলন করেন। আরও অভিযোগ উঠেছে চেয়ারম্যান মঞ্জুর আলী তার ছেলে মেহেদি হাসান রনির মাধ্যমে একটি বাহিনী তৈরি করেন। এই বাহিনীর লোকেরা দাপট দেখিয়ে ইউপি মেম্বারদের পর্যন্ত জিম্মি করে প্রকল্পের টাকা তুলে নিয়ে যান। এসব অনিয়ম দুনীতির সুষ্ঠ তদন্তের দাবিতে আশুজিয়া ইউনিয়নের ভগবতীপুর গ্রামের হোসেন আলী ভূঞার ছেলে আব্দুল হেলিম ভূঞা গত ২০ আগস্ট নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেন। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক শাহেদ পারভেজ কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সুষ্ঠভাবে তদন্তের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মো: শাহিন মিয়া জানান, অভিযোগটি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার সহকারী কমিশনারকে (ভূমি) বুধবার তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিভিন্ন প্রকল্পের উন্নয়ন মূলক কাজ না করে টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো: মঞ্জুর আলী বলেন, বীরগঞ্জ বাজারের গণশৌচাগারের কাজ একটি ঘরে সম্পন্ন করা হয়েছে। তাছাড়া রামপুর বাজারে গরুর হাটে কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছিল। কিন্তু ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রামপুর বাজারে একটি আনন্দ মিছিল বের করে। এসময় তারা কাঁটা তারের বেড়া ছিড়ে নিয়ে যায়। চেয়ারম্যান মঞ্জুর আলী প্রশ্ন রেখে বলেন, প্রকল্পের কাজ না করলে কোন সরকারি কর্মকর্তাগণ কী আমাকে বিল দিতেন। তিনি দাবি করেন আমি সুষ্ঠভাবেই কাজ করেছি। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন।
(এসবি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- খেয়ে-পরে বাঁচার স্বপ্ন ও মে দিবস
- উচ্চশিক্ষা রূপান্তরের দ্বারপ্রান্তে: কতটা প্রস্তুত বাংলাদেশ?
- শিকাগোর রক্তে কেনা শ্রমিকের মৌলিক মানবাধিকারের দলিল
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
৩০ এপ্রিল ২০২৬
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








