অবশেষে হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক অব্যাহতি
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সাময়িক অব্যাহতি দিয়েছে ভৈরব উপজেলা প্রশাসন। তার অবর্তমানে সহকারী প্রধান শিক্ষক শাফায়াত হোসেনকে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও আজিজুল হককে (ভারপ্রাপ্ত) সহকারী প্রধান শিক্ষক হিসেবে সাময়িক দায়িত্ব দেয়া হয়েছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়টি। আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই বিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে আন্দোলন করে শিক্ষার্থীরা। সরকার পতনের পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুর রহমানের দুর্নীতি অনিয়ম নিয়ে কয়েকদিন যাবত স্কুলের ছাত্ররা মানববন্ধন, মিছিল, সমাবেশ করে যাচ্ছে। প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতিতে শিক্ষা প্রতিষ্ঠানটি ডুবতে বসেছে। দুর্নীতিতে জড়িত ছিল ১২ বছর যাবত দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ সভাপতি লোকমান হোসেন।
এদিকে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দাবি গত ১২ বছরে প্রধান শিক্ষক ও সভাপতিকে নিয়ে কয়েক কোটি টাকা দুর্নীতি করে টাকা আত্মসাৎ করেছে। এ বিষয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এছাড়াও শিক্ষকদের বিদ্যালয়টি পরিচালনায় অনীহা থাকায় প্রধান শিক্ষককে সাময়িক অব্যাহতি দিয়েছেন।
অপরদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসার মনিরুজ্জামানকে আহŸায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত কমিটির আহŸায়ক উপজেলা প্রাণিসম্পদ অফিসার মনিরুজ্জামান তরফদার বলেন, তদন্তের জন্য আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কৃষি অফিসার ও শিক্ষা অফিসারসহ সার্বিক তদারকি চলছে। দ্রুত সময়ের মধ্যে ইউএনও স্যারের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি করে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অনাস্থায় ও ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষক অহিদুর রহমানকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অফিসিয়ালি কার্যক্রম চালুর রাখার জন্য সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক অহিদুর রহমান জানান, সম্পূর্ণ ঘটনায় উদ্দেশ্য প্রণোদিত এবং সাজানো। মূলত স্কুল থেকে আমাকে বের করে দেয়াই উদ্দেশ্য। আমি দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে সুনামের সহিত স্কুলটি হাইস্কুল থেকে কলেজে রূপান্তরিত করেছি। এক শ্রেণির স্বার্থান্বেষী মানুষ এ উন্নতি দেখে ঈশ্বান্বিত হয়ে মূলত আমার পিছনে আমার প্রিয় কোমলমতি শিক্ষার্থীদের লেলিয়ে দিয়েছে। দোষ যদি আমার হয় তাহলে এই স্কুলটির প্রত্যেক শিক্ষকই এবং ম্যানেজিং কমিটির সকল সদস্যেই দায়ী হবে। কিন্তু তা না করে শুধুমাত্র আমাকেই দায়ী করা হচ্ছে।
(এসএস/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৪)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








