E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা দিদার হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ

২০২৪ সেপ্টেম্বর ১৫ ১৫:৩২:২৬
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা দিদার হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। মিছিলটি জেলা শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে আদালত চত্বরে গিয়ে শেষ করে।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিক উজ্জামন, বিএনপি নেতা ডা. কে,এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হীরা প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা এ ঘটনায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য গত শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর গাড়ি বহরে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের হামলায় শওকত আলী দিদার মৃত্যুবরণ করেন।

(এমএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test