এলাকাবাসির ক্ষোভ ও হতাশা
নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের সুশান্ত সরকার (৩০) হত্যার একমাস পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় জনমনে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ইতিমধ্যে সুশান্ত হত্যাকারীদের বিচারের দাবিতে গ্রামবাসির উদ্যোগে এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করে খুনীদের ফাঁসি দাবী করা হয়। কিন্তু পুলিশ গত একমাসেও এ ঘটনার সঙ্গে জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক এরকম নৃশংস হত্যাকান্ডের পর গত একমাসেও হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে আজ মঙ্গলবার দুপুরে এ প্রতিবেদককে বলেন, 'এই হত্যা মামলায় ৬ জনের নাম উল্লেখ রয়েছে। যাদের সকলেই স্থানীয় বাসিন্দা ও সুপরিচিত। এরপরও কেন পুলিশ একমাসে একজনকেও গ্রেপ্তার করতে পারেনি, সেটি আমরা কোনভাবেই বুঝতে পারছিনা। আমরা তাই দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার দেখতে চাই।'
এলাকাবাসি জানান, গত ১৮ আগস্ট সুশান্তকে হত্যা করা হয়। পরদিন ১৯ আগস্ট নিহতের মা রূপালী সরকার স্থানীয় এক আওয়ামীলীগ নেতা ও এক সাংবাদিকসহ মোট ৬ জনকে আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা রুজু করেন। মামলায় ১ নম্বর আসামি করা হয় গ্রামের বাসিন্দা আশিক মিয়াকে। অপর পাঁচজন হলেন আশিকের বড় ভাই স্থানীয় সাংবাদিক সেলিম রেজা (দৈনিক জনতা), আওয়ামীলীগের স্থানীয় প্রভাবশালী নেতা শাহজাহান সিরাজ, তার ভাই জাকির হোসেন এবং শাহজাহান সিরাজের দুই ছেলে তুহিন মিয়া ও তুষার মিয়া।
তবে হত্যাকান্ডের পর থেকে সকল আসামি পলাতক রয়েছে বলে দাবি পুলিশের।
এ বিষয়ে নবীনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির আজ দুপুরে বলেন, 'আমি নবীনগর থানায় মাত্র দু'দিন হল যোগ দিয়েছি। খুনের ঘটনাটি সম্পর্কে আমি তাই অবগত নই। তবে আজই (মঙ্গলবার) হত্যা মামলার বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’
মামলার বাদী নিহতের মা রূপালী সরকার জানান, ১ নম্বর আসামি এলাকার বখাটে আশিক মিয়া (২৮) গত আগস্ট মাসের ১৮ তারিখ রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে আমার ছেলে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরদিন সোমবার (১৯ আগস্ট) সকালে গ্রামের পাশে থাকা মেঘনা নদীর পাড়ে সুশান্তের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
রূপালী সরকার কান্নাজড়িত কণ্ঠে আরও জানান, 'আমার ছেলে সুশান্ত একটি পুরনো মটর সাইকেল আশিকের কাছে বিক্রী করেছিলো। কিন্তু আশিক সেই টাকা পরিশোধ না করায়, এ নিয়ে সম্প্রতি আশিকের সাথে সুশান্তের একাধিকবার ঝগড়া হয়। এরই জের ধরে আশিক তার দলবল নিয়ে এসে সুশান্তকে ওইরাতে ঘর থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে খুন করে।’
এদিকে এলাকাবাসি জানান, নাসিরাবাদ গ্রামের নিতাই সরকারের ছেলে নিহত সুশান্ত সরকারের ২ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
দরিদ্র পরিবারের সন্তান সুশান্ত হত্যার পর ওই শিশু পুত্রটির ভরণ পোষণের দায়িত্ব নেন শ্যামগ্রামের যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক।
(জিডি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, রাগে ফুঁসছেন তারকারা
- ‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
- সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








