নেত্রকোণায় ছাত্র ও সমন্বয়কদের সাথে বাজার কমিটির উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
তুষার বাবু, নেত্রকোণা : দেশের বাজারগুলো সয়লাব হয়ে আছে অবৈধ আর ভেজাল পণ্যে। এক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ নারীদের নিত্য ব্যাবহার্য প্রসাধণীগুলোর উপর। সরকার কর্তৃক নির্ধারিত বিএসটিআইয়ের মান ও পরীক্ষা ছাড়াই অবাধে সেসব পণ্য বিক্রি হচ্ছে ঢাকা সহ সারাদেশের জেলা শহরগুলোতে।
আজ মঙ্গলবার নেত্রকোণা জেলা সদরের অন্যতম প্রধাণ ব্যাস্ত অঞ্চল বড়বাজার এলাকায় ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি অভিযানে অংশগ্রহণ করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
অভিযানের শুরুতেই শহরের বড়বাজার এলাকার কসমেটিক্সের দোকানগুলোতে তারা অবৈধ, অতিরিক্ত দামের বা অনুমোদনবিহীন বিদেশী পণ্যের তালাশ শুরু করে। প্রথমে একটি দোকানে অভিযানে ভোক্তা অধিকার অধিদপ্তরের তল্লাশিতে অনুমোদনবিহীন পণ্য পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা দোকানীকে জরিমানা করে অপর একটি দোকানে প্রবেশের পর পরই বাজারের দোকানী ও ব্যাবসায়ীদের সঙ্গে সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজিত কথাবার্তা শুরু হয়ে যায়। ঘটনার প্রেক্ষিতে বড়বাজার এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে খবর দেয়া হয়। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল এসে সমন্বয়কসহ ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা ও বাজার কমিটির লোকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সমন্বয়কদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র প্রিতম সোহাগ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে এসেও বাজারে জিনিসপত্রের দাম স্বৈরাচার সরকারের সময়ের দামেই রয়ে গেছে বা ক্ষেত্রবিশেষে বেড়ে গেছে বলে নেত্রকোণার ছাত্র সমাজ বাজার মনিটরিংয়ের প্রয়োজন বলে মনে করে।
এছাড়াও বাজারে ভ্যাট-ট্যাক্স ও আমদানীকারক বিহীন অবৈধ পণ্যের তথ্যের ভিত্তিতে তারা এই বাজার মনিটরিংয়ের কার্যক্রম করে। তিনি অভিযোগ করেন, মনিটরিংয়ের এক পর্যায়ে বহিরাগত একটি বড় সিন্ডিকেট তিনি ও কিছু নারী শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তোলে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, অভিযানে তারা একটি দোকানে বিএসটিআই কর্তৃক ঘোষিত অবৈধ ও আমদানিকারকের স্টিকারবিহীন দ্রব্য পায়। তাদের তাৎক্ষণিক জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের পণ্য তারা বিক্রয় করবেন না বলে জানায়। পরবর্তীতে আরো একটি দোকানে অভিযান চালিয়ে সেখানেও একইরকম অনুমোদনহীন কসমেটিক্স পণ্য পাওয়া যায়।
অভিযানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে তিনি জানান, ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তবে তিনি সরাসরি কোন আক্রমণ বা হাতাহাতির অভিযোগ করেননি।
এ বিষয়ে কসমেটিক্স ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেন্টু দাস জানান, অবৈধ বা অনুমোদনবিহীন পণ্য বিক্রয়ের প্রমাণ পেলে ব্যাবসায়ী সমিতি সেই দোকানীর পক্ষে কোন অবস্থান নেবেনা।
তবে উপস্থিত দোকানীদের অনেকেই অভিযোগ করেন, শিক্ষার্থীরা শুরু থেকেই ব্যাবসায়ীদের সাথে উত্তেজিত আচরণ করে আসছিলো বলেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
অপর এক দোকানী জানান, ব্যবসার স্বার্থে গ্রাহকের চাহিদা মতো তাদের পণ্য বিক্রি করতে হয়। তবে তাদের কাছে সেই পণ্যের ক্রয়ের রিসিট থাকে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২৫ অক্টোবর ২০২৬
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
-1.gif)








