‘গুলিতে আমার ডাইন হাতটা অবশ অইয়া গেছে চিকিৎসা করবার টেহা নাই’
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : গুলিতে আমার ডাইন হাতটা অবশ অইয়্যা গেছে। চিকিৎসা কেমনে করবাম, চিকিৎসা করবার মত হাতে আর কোন টেহা পয়সা নাই- এ কথা গুলো বলছিলেন কেন্দুয়া উপজেলার ১২ নং রোয়াইবাড়ি আমতলা ইউনিয়নের পাথাইরকোনা গ্রামের মৃত মুখসুদ আলীর ছেলে কৃষি শ্রমিক মো: আলমগীর মিয়া। আলমগীর মিয়া এক সন্তানের জনক। শ্রম বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করেন। কয়েক মাস আগে এলাকায় কোন কাজ না থাকায় স্ত্রী-সন্তানকে নিয়ে চলে যান নরসিংদী জেলার শিবপুর থানা এলাকায়। সেখানে ইটাখলা মোড়, মুন্সির হাট চরে ভাড়া করা বাসায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন।
গুলিবিদ্ধ আলমগীরের খোঁজ খবর নিতে বৃপস্পতিবার দুপুরে উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে তার বাড়ি পাথাইরকোনা গ্রামে গিয়ে দেখা যায়, তিনি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। ডানহাত অবশ থাকায় এই হাতে তিনি কোন কাজ করতে পারছেন না।
পুলিশের গুলি কিভাবে বিদ্ধ হলো একথা জানতে চাইলে কৃষি শ্রমিক আলমগীর বলেন, এ ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই রাত অনুমান ৮ টার দিকে। তিনি জানান, ওই দিন দুপুর থেকে ইটাখলা মোড় এলাকায় পুলিশের সাথে ছাত্র-জনতার বারবার সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন লোক আহত ও নিহত হয়। চোখের সামনে পুলিশ মানুষকে গুলি করে মারছে। এ দৃশ্য নিজের চোখে দেখার পর সন্ধ্যা ৭ টার দিকে আলমগীর ও তার ২০/২৫ জন সঙ্গী নিয়ে ছাত্র-জনতার পক্ষে আন্দেলনে অংশ নেন।
আলমগীর বলেন, নিজের চোখে দেখতেছি যেভাবে মানুষ গুলি করে মারতাছে তাতে আমরার বাইচ্চিয়া থাইক্কিয়া লাভ কী? তখন স্টীলের পাত সংগ্রহ করে বুকের মধ্যে ঢাল হিসেবে ব্যবহার করে নেমে যান আন্দোলনে। ৮ টার দিকে ডান হাতের কাধে গুলি বৃদ্ধ হন আলমগীর। সেখান থেকে তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশংকা জনক দেখে নরসিংদী জেলা সদর হাসপাতালে পাঠান। কিন্তু প্রচুর রক্ত করণ হতে থাকলে সেখানেও তাকে ভর্তি করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন।
আলমগীরের বড় বোন নাজমা আক্তার জানান, গুলিতে আহত হওয়ার খবর পেয়ে আমি ও আমার ছেলেরা প্রাইভেট এম্বুলেন্স ভাড়া করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভাইকে ভর্তি করি। সেখানে বারবার আমাদের কাছে জানতে চায় আমার ভাই আলমগীর নরসিংদী কারাগারে হামলা করেছে কিনা। কিন্তু না করার পরও বারবার জিজ্ঞাস করতে থাকায় গ্রেফতারের ভয়ে সেখান থেকে আমার ভাই পালিয়ে যায়। আমার অপর এক ভাইয়ের সহযোগিতায় ২১ জুলাই হাসপাতাল থেকে পালিয়ে লালবাগ থানা এলাকায় ইসলামবাগে ভাইয়ের বাসায় আশ্রয় নেয়।
আলমগীর জানান, ভাইয়ের বাসায় ১২ দিন ছিলাম। সেখানে ভয়ে ভয়ে দিন কেটেছে। কোন ভালো চিকিৎসা নেওয়া যায়নি। সেখানেও বলা বলি হতে থাকে গুলিবিদ্ধ একজন লোক ইসলামবাগ এলাকায় থাকে। পরে সেখান থেকে পালিয়ে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার পুরুরা এলাকায় বোনের বাসায় আশ্রয় নেই। বেশ কিছুদিন এখানে থাকার পর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পরিবর্তন হয়। এর পর থেকেই পরিবেশ অন্য রকম হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ২০ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেই। এখনও আমার হাত সম্পূর্ণ সুস্থ না। চিকিৎসা করতে গিয়ে প্রায় দুই লাখ টাকার মত ঋণ করেছি। এখন হাতে আর কোন টাকা পয়সা নেই। আমার ডাইন হাতটা অবশ হইয়া গেছে। সব সময় চিনচিন করে ব্যথা করে। আমার ঋণ পরিশোধ ও হাতের চিকিৎসার জন্য সরকারের নিকট আর্থিক সাহায্য চাই।
আলমগীরের মা রহিমা খাতুন বলেন, আমার ছেড়া (ছেলে) দিন আনে দিন খায়। পুলিশের গুলি খাইয়া ডান হাতটা অবশ হইয়া গেছে। চিকিৎসা করতে দুই লাখ টাকার মত ঋণ করছে। এই টাকা কিভাবে দিবে এই চিন্তায় সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে। তাছাড়া হাত অবশ থাকায় কাজও করতে পারে না। আমি মা হিসাবে সরকারের কাছে আমার পুতের (ছেলের) সংসারডারে বাঁচানোর জন্য সরকারের কাছে অনুরোধ করছি।
(এসবি/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৪)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








