কুলিয়ারচরে গণধর্ষণের শিকার এক কলেজ ছাত্রী, গ্রেপ্তার ৩
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু হওয়ার পর ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ধর্ষণ কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি ও ভিকটিমের একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ও ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সিএনজি চালক শাহ্ আলম (২৮), তানভীর আহম্মেদ (২১) ও কামাল মিয়া (২২)। শাহ্ আলম কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে, কামাল মিয়া পার্শ্ববর্তী ভৈরব উপজেলার আকবরনগর মিরারপাড় গ্রামের জহির মিয়ার ছেলে ও তানভীর আহম্মেদ আকবরনগর গ্রামের মজলু মিয়ার ছেলে।
কামাল মিয়াকে গত শুক্রবার সকাল ১০টার দিকে কুলিয়ারচর পৌরসভার বরখারচর বাজার থেকে এবং শাহ্ আলমকে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় ভৈরব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তানভীর আহম্মেদকে একই দিনে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শাহ্ আলমের নিকট থেকে ধর্ষণ কাজে ব্যবহৃত সিএনজি গাড়ি উদ্ধার করা হয়। মুঠোফোন পাওয়া যায় তানভীর আহম্মেদ এর নিকট থেকে। মুঠোফোনটি কোনো এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন বলে পুলিশকে জানিয়েছেন তানভীর।
ধর্ষণের শিকার মেয়েটি বরিশালের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বাড়ি কিশোরগঞ্জ সদরে। বাড়িতে ফেরার জন্য গত বুধবার বেলা দুইটার সময় বরিশাল থেকে ঢাকার বাসে ওঠেন। ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছান রাত ৯টায়। সোয়া ৯টায় সায়েদাবাদ থেকে ভৈরবের বাসে ওঠেন। ভৈরব পৌঁছান রাত ১২টায়। ভৈরব থেকে কিশোরগঞ্জ যাওয়ার বাস না থাকায় মেয়েটি একটি সিএনজি গাড়িতে ওঠেন। সিএনজি গাড়িতে তিনজন পুরুষ ও একজন নারী যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পর চালক ফোন করে তার এক সহযোগীকে গাড়িতে ওঠান।
একপর্যায়ে চলন্ত সিএনজি গাড়িতে ওই ছাত্রী ঘুমিয়ে পড়েন, অন্য যাত্রীরা নেমে পড়েছেন বুঝতে পারেননি। ঘুম থেকে জেগে দেখেন ওই সিএনজি গাড়িতে কেবল চালক আর তার সহযোগী। রাত পৌনে দুইটার দিকে চালক জানান, তার বাড়ি সামনে, স্ত্রী অন্তঃসত্ত¡া। স্ত্রীকেও কিশোরগঞ্জে নিয়ে যেতে হবে। কথা বলে কুলিয়ারচরের কলাকুপার চম্পাকান্দা এলাকায় অটোরিকশাটি থামিয়ে মেয়েটিকে একটি বাঁশঝাড়ের কাছে নিয়ে যান চালক ও তার সহযোগী। এরপর টানাটানি করে দুজন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার কাছ থেকে মুঠোফোন ও নগদ টাকা কেড়ে নেন। নিরুপায় হয়ে গভীর রাতে তিনি একা একা হেঁটে যাচ্ছিলেন। তখন একজনের সঙ্গে দেখা হয়। তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে বৃহস্পতিবার কুলিয়ারচর থানায় একটি মামলা করেন ওই কলেজ ছাত্রী। মামলা নং- ০৫। মামলা রুজু হওয়ার পর ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি ও ভিকটিমের ছিনতাইকৃত একটি এ্যান্ডয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনকে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কামালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
(এসএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০২৪)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








