ভৈরব হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু, খোঁজ নেননি পরিবারের কেউ
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে দীর্ঘ ৪৮ দিন এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলো। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কোন ধরণের খোঁজ খবর নেননি স্ত্রী, পুত্র, কন্যা ও স্বজনরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি নিয়ে রয়েছে রহস্য। মৃত্যুর খবর পেয়ে ভৈরব থানা পুলিশ তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ। নিহত ব্যক্তি পৌর শহরের কালীপুর ডেংহাটি হাজী মোতালিব মিয়া বাড়ির আব্দুল জব্বার মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৫২)।
থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট স্বজনরা আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান নিহত সফিকুল ইসলামকে। ৫ আগস্ট ভর্তির পর থেকে এ পর্যন্ত পরিবারের কেউ যোগাযোগ করেনি। হঠাৎ তার ডায়াবেটিস বৃদ্ধিসহ বিভিন্ন জটিল রোগের কারণে হাসপাতালে মৃত্যুবরণ করেন। সে দীর্ঘদিন যাবত সিলেট শ্রীমঙ্গলে পরিবার নিয়ে বসবাস করতেন। আহত অবস্থায় ভর্তি করার কারণে রহস্যের সৃষ্টি হয়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নিহতের ভাই আক্তার মিয়া বলেন, আমার ভাই ৩৫ বছর যাবত শ্রীমঙ্গলে পরিবার নিয়ে বসবাস করেন। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। হঠাৎ ৫ আগস্ট আহত অবস্থায় কালিপুর এলাকায় তার নিজ বাড়িতে আসেন। অসুস্থ্য থাকায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। তিনি বাড়িতে আসার পর তার পরিবারের পক্ষ থেকে কোন খোঁজ খবর নেয়া হয়নি। আমরা স্থানীয়দের কাছ থেকে সহায়তা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা দিয়েছিলাম। যতটুকু জেনেছি তার পরিবার তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, নিহত সফিকুল এর স্বজনরা আহত অবস্থায় তাকে হাসপাতালে এনেছিলো। ভর্তি করার পর মৃত্যুর আগ পর্যন্ত কেউ তার খোঁজখবর নেননি। নার্সদের আন্তরিকতায় তিনি চিকিৎসাধীন ছিলেন। শরীরে নানাবিদ রোগ ছিলো। শরীরে বিভিন্ন স্থানে আঘাত থাকার কারণে পুলিশকে খবর দিয়ে লাশ হস্তান্তর করা হয়েছে।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে। রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(এসএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৪)
পাঠকের মতামত:
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- অন্ধ মানুষ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








