ভৈরবে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে চিরকুট লিখে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে পৌর শহরের পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই এলাকার সুমন খানের মেয়ে ও গ্রীস প্রবাসী অন্তর মিয়ার স্ত্রী সানজিদা বেগম (১৮)। এতথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসমত উল্লাহ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ২ বছর আগে পঞ্চবটি এলাকার আলকাছ মিয়ার ছেলে অন্তর মিয়ার সাথে প্রেম করে বিয়ের করেন সানজিদা। বিয়ের পর অন্তর বিদেশ চলে গেলেও মেনে নেয়নি তার পরিবার। এদিকে বিদেশ গিয়ে অন্তরের স্ত্রীর সাথে ফোনে যোগাযোগ থাকলেও তাদের মধ্যে বনিবনা ছিল না। এমনকি মৃত্যুর আগে সানজিদা একটি চিরকুট লিখে ছিলেন। সেখানে লিখা ছিলো আমার স্বামী আমাকে অবহেলা করে। তার সাথে আমার যেকোন আলোচনায় ঝগড়া হয়। আমি তার অবহেলা সহ্য করতে পরছিনা। এছাড়া মনের কিছু দুঃখের বিষয়ে লিখে আজ সোমবার সকাল ৬টায় বাবার বাড়িতে নিজ ঘরে সানজিদা আত্মহত্যা করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
এ বিষয়ে নিহতের পিতা সুমন খান বলেন, মেয়ের পছন্দে অন্তরের সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে তার পরিবার আমার মেয়েকে মেনে নেয়নি। প্রাবসে থেকেও অন্তর ফোনে প্রায় সময় আমার মেয়ের সাথে বাজে আচরণ করতো। স্বামী ও তার পরিবারের অবহেলা সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি আমার মেয়ের জামাইন অন্তর ও তার পরিবারের দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, প্রবাসী স্বামীর সাথে নিহত সানজিদার বনিবনা হতো না। চিরকুট থেকে এমনটাই বুঝতে পেরেছি। খবর পেয়ে সানজিদার মরদেহ তার বাবার বাড়ি থেকে উদ্ধার করে আনি। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। নিহদের পরিবারের অভিযোগে ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(এসএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- অন্ধ মানুষ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








