ভৈরবে নদী ভাঙনের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী ভাঙনের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তরিকুল ইসলাম। আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় ভৈরব মেঘনা নদী ডিপোঘাট এলাকায় পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে দেখা করে সার্বিক কাজের খোঁজ খবর নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল ফারহানা আফরীন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি, পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুল গণি প্রমুখ।
এসময় পরিদর্শন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মো. তরিকুল ইসলাম বলেন, আজকে আমাদের পরিদর্শন শেষ হয়নি। তবে ভাঙ্গনের পর আজ পর্যন্ত কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়েছে। ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন সম্পূর্ণ ঝুঁকি মুক্ত না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর তদারকি অব্যাহত থাকবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুল গণি জানান, নদীর গভীরতা বুঝে আমরা জিও ব্যাগ ফেলছি। এখন পর্যন্ত আমাদের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। ১৮০ অংশে ভাঙ্গন দেখা দিয়েছিল। পুরো জায়গা জুড়ে আমরা ডাম্পিংয়ের কাজ করেছি। এখানে ১ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এখানে ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের জন্য মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। বর্ষার আগেই স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে। আমরা ভাঙন রোধো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাথে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি। আর যেন ভাঙ্গন না হয় মানুষের যেন জান মালের ক্ষতি না হয় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ চলমান রয়েছে। সেনবাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজের অগ্রগতিতে সহায়তা ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করছেন।
(এসএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- অন্ধ মানুষ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








