ভৈরবে ট্রেনের ইঞ্জিন হুইল স্লিপের কারণে যাত্রীরা গণছিনতাইয়ের শিকার
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ইঞ্জিন হুইল স্লিপের কারণে যাত্রীরা গণছিনতাইয়ের শিকারের অভিযোগ পাওয়া গেছে। ২৩ সেপ্টেম্বর সোমবার রাত পৌনে ১২টার দিকে রেলওয়ে সেতুর ভৈরব প্রান্তে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে রেলওয়ে কর্মকর্তাদের ধারণা ট্রেনটি অতিরিক্ত লোডে থাকা এবং প্রচুর বৃষ্টির কারণে উঁচুতে উঠতে গিয়ে হুইল স্লিপের শিকার হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমস্যাটির কথা জানিয়ে পোস্ট দেন।
জানা যায়, চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর (৭২২) ট্রেনের ইঞ্জিন হুইল স্লিপের শিকার হয়ে ভৈরব রেলওয়ে সেতুতে উঠতে গিয়েও উঠতে পারেনি। এতে করে ট্রেনটি সেতুর ভৈরব প্রান্তে অন্তত ২৫ মিনিট থেমে থাকে। বার বার চেষ্টা করেও সেতুতে উঠতে না পেরে পুনরায় ট্রেনটি স্টেশনে ফিরিয়ে আনে চালক।
এদিকে গভীর রাতে অনিরাপদ স্থানে থেমে থাকার কারণে ট্রেনের অনেক যাত্রী গণছিনতাইয়ের শিকার হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন এক জোড়া আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন ঢাকা-চট্টগ্রামের মধ্যে চলাচল করে। ২৩ সেপ্টেম্বর ট্রেনে আসনের দ্বিগুণের অধিক যাত্রী ছিল। মহানগর গৌধুলী ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি সময় রাত ১১টায়। ট্রেনটি ভৈরব স্টেশনে আসে ৩২ মিনিট বিলম্বের ১১টা ৩২ মিনিটে। ছেড়ে যায় ১১টা ৩৫ মিনিটে। কয়েক মিনিট পরেই ট্রেনটি ভৈরব সেতুতে উঠতে গিয়ে হুইল স্লিপের শিকার হয়। পরে ১২টা ৮ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশনে ফিরে আসে। স্টেশনে ফিরিয়ে এনে ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের কামড়া থেকে নামানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেসে করে গন্তব্যে পাঠিয়ে মহানগর ট্রেনের লোড কমানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের নিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহানগরের আগে ভৈরব স্টেশন ছেড়ে যায়। পরে ১২টা ৪৫ মিনিটে মহানগর ট্রেনটি সেতু অতিক্রম করে গন্তব্যে যায়।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, স্টেশনের অদূরে একটি সেতু রয়েছে। স্টেশন থেকে সেতুতে উঠার জায়গাটি অনেক উঁচুতে। এই অবস্থায় গভীর রাতে ট্রেনটি থেমে থাকায় যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয়। সাধারণত স্থানটিতে সব সময় ছিনতাইকারীদের আনাগোনা থাকে। ফলে হাতের কাছে ট্রেনের অসংখ্য যাত্রী পেয়ে ছিনতাইকারীরা নানা কৌশলে যাত্রীদের ব্যাগ ও মুঠোফোন কেড়ে নেয়।
ভৈরব স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, সোমবার মহানগর ট্রেনে অতিরিক্ত যাত্রী ছিল। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার বগিটিতে যাত্রীদের ভিড় ছিল। সেতু অতিক্রম সময় ভৈরবে টানা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হলে লাইন পিচ্ছিল থাকে। এই অবস্থায় অতিরিক্ত লোডে থাকা ট্রেনটিকে নিয়ে উপরে দিকে উঠতে গিয়ে ইঞ্জিন হুইল স্লিপ হয়।
যাত্রীদের গণছিনতাইয়ের অভিযোগ বিষয়ে জানতে চাইলে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন সিকদার অস্বীকার করেন। তিনি বলেন, আমাদের কাছে কেউ ছিনতাইয়ের অভিযোগ করেননি।
(এসএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- অন্ধ মানুষ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








