E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

২০২৪ সেপ্টেম্বর ২৯ ১৭:৫০:১১
গোপালগঞ্জে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমির গোপালগঞ্জ জেলা কার্যালয়ে শিশু একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ও শিশু লামিয়াতুল বারী এবং আরাফাত হোসেনের উপস্থপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামিম আহমেদ, সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী, গোপালগঞ্জ শিশু একাডেমির আবৃত্তি শিক্ষার্থী ফাতেমা মেহনাজ, আবৃত্তি শিক্ষার্থী আরাত্রিক আরজিন প্রমূখ বক্তব্য রাখেন।

পরে শিশু একাডেমির শিশুরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test