ভৈরবে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞান করার অভিযোগ
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞান করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আজ রবিবার উপজেলার সাদেকপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান শাখার মেধাবী ছাত্র। সে সাদেকপুর সরকার বাড়ির ছালেক মিয়ার ছেলে নূর নবী সরকার। অভিযুক্ত শিক্ষক ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন।
এ বিষয়ে অভিযোগকারী শিক্ষার্থীর মা রিনা বেগম জানান, স্কুল ড্রেস না পড়ে যাওয়ায় রোববার বেলা ১২টায় লোকমারফত খবর পাই আমার ছেলে নূর নবী সরকার’কে তার শিক্ষক ইকবাল হোসেন পিটিয়ে গুরুত্বর আহত করেছে। সে অজ্ঞান অবস্থায় স্কুলের ক্লাস রুমে পড়ে থাকলে সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে ঘণ্টা দুয়েক পর তার জ্ঞান ফিরে। আমার ছেলের শরীরে অনেক আঘাত রয়েছে। আমার ছেলে একজন বিজ্ঞান শাখার মেধাবী ছাত্র। আমার ছেলের কিছু হয়ে গেলে আজকে আমি কি নিয়ে বাঁচতাম। একজন শিক্ষক এভাবে বেধরকভাবে পিটাতে পারেন না। আমার ছেলেকে বাঁচাতে গেলে অভিযুক্ত ওই শিক্ষক তার সহপাঠীদের মারধর করেন। আমি এই শিক্ষকের বিচার চাই।
এ বিষয়ে শিক্ষার্থী নূর নবী বলেন, আমার শিক্ষক আমাকে স্কুল ড্রেস না পড়ে যাওয়ায় প্রথমে দুই একটি আঘাত করে। পরে আমি স্যারকে এইটুকু বলেছি ‘স্যার আমি কেন ড্রেস পড়েনি সেটা আমাকে জিজ্ঞেস করতে পারতেন। এভাবে আমাকে মারছেন কেন ? এ কথা শুনার পর তিনি আমাকে বেধরক পিটাতে থাকেন কেউ আমাকে বাঁচাতে আসলে তাকেও মারেন। তার পর আমি অজ্ঞান হয়ে গেলে আমি কিছুই বলতে পারি না।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সান্দানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত শিক্ষক নূর নবীর ক্লাস টিচার নয়। সে আমার ক্লাসটি করতে ওই ক্লাস রুমে গিয়েছিল। শিক্ষার্থী নূর নবীকে এভাবে মারধর করা ঠিক হয়নি। তবে শিক্ষার্থীদের আচরণও খুব খারাপ। আমি শিক্ষার্থী নূর নবীকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়েছি। তার অভিভাবকদের সাথে কথা বলেছি। আমি স্কুলের কমিটির সদস্যদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
এদিকে অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেনকে ০১৭২১-৯৯৩২৫৬ নাম্বারে একাধিক ফোন দিলে তার মঠোফোনটি বন্ধ পাওয়া যায়। যার কারণে তার বক্তব্য নেয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি জানান, বিষয়টি আমি অবগত নয়। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন শিক্ষক শিক্ষার্থীদের বেধরক পিটাতে পারে না। এ বিষয়ে ২০১০ সালের ৯ আগস্ট দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেয়ার সম্পূর্ণ নিষিদ্ধ করে পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
(এসএস/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৪)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








