E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লোহাগড়ার নবগঙ্গা ডিগ্রী কলেজ 

২০ দিনে তিনবার কমিটি পরিবর্তন, শিক্ষার পরিবেশ বিঘ্নিত

২০২৪ অক্টোবর ০১ ১৭:০৪:৫৫
২০ দিনে তিনবার কমিটি পরিবর্তন, শিক্ষার পরিবেশ বিঘ্নিত

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার দক্ষিণাঞ্চলের উচ্চ মাধ্যমিক শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ নবগঙ্গা ডিগ্রী কলেজের গভর্নিং বডির কমিটি ২০ দিনে ৩ বার পরিবর্তন করা হয়েছে। এতে করে শিক্ষক ও শিক্ষাথীসহ সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আবু হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্র মোতাবেক জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর ২৮১২ নং স্মারকে নবগঙ্গা কলেজের এডহক কমিটিতে মোঃ টিপু সুলতানকে সভাপতি এবং মোঃ নজরুল ইসলামকে বিদ্যোৎসাহী সদস্য মনোনিত করে এক প্রজ্ঞাপনে কলেজের অধ্যক্ষকে অবহিত করা হয়। ওই কমিটি ২১ সেপ্টেম্বর তারিখে কলেজে এক সাধারন সভা করেন। এদিকে গত ২৪ সেপ্টেম্বর ৩১৮২ নং স্মারকে এক পত্রে একই কলেজ পরিদর্শকের স্বাক্ষরে মোঃ টিপু সুলতান ও মোঃ নজরুল ইসলামের পরিবর্তে সভাপতি পদে মোঃ রাশেদুজ্জামান রেজা এবং বিদ্যোৎসাহী সদস্য পদে মোঃ আবুল হোসেনকে মনোনীত করে আরেক পত্র দেন।

সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর ৩৩৮৬ নং স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই একই কলেজ পরিদর্শক অপর এক পত্রে সভাপতি মোঃ রাশেদুজ্জামান রেজা এবং বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবুল হোসেনের কমিটি বাতিল করে মোঃ টিপু সুলতান ও মোঃ নজরুল ইসলামের কমিটি পুনঃর্বহাল করেন।

এদিকে দীর্ঘদিন ধরে ওই কলেজের অধ্যক্ষ পদ শূন্য রয়েছে। অধ্যক্ষ না থাকায় প্রশাসনিক কাজকর্মসহ সার্বিক শিক্ষা কার্যক্রম বাঁধাগ্রস্ত হচ্ছে।

নবগঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য বারংবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। তাছাড়া ২০ দিনে তিনবার সভাপতি পরিবর্তন হওয়ায় সমগ্র অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।’

(আরএম/এসপি/অক্টোবর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test