প্রবীণ দিবসের আলোচনা সভা
গোপালগঞ্জ জেলার শতভাগ প্রবীণ বয়স্ক ভাতা পান
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার মোট প্রবীনের সংখ্যা ৮৭ হাজার ৭৬৫ জন। এরমধ্যে ১৪ হাজার ৯৭৩ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী ও উচ্চবৃত্ত। তারা বয়স্কভাতা পাওয়ার যোগ্য নয়। বয়স্ক ভাতা পাওয়ার উপযোগি ৭৪ হাজার ১৭১ জনের সবাই বয়স্ক ভাতা পান। সেই হিসাবে গোপালগঞ্জ জেলার শতভাগ প্রবীণ বয়স্কভাতা পাচ্ছেন। ভাতার টাকা দিয়ে প্রবীণরা চিকিৎসার ঔষুধ ও পছন্দের খাবার ক্রয় করে থাকেন। ভাতার টাকা তাদের জীবনে কিছুটা হলেও স্বাচ্ছন্দ এনে দিয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রবীণ দিবসের মূল বক্তব্যে এসব তথ্য উপস্থাপন করেন।
সহকারী পরিচালক আরো বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১৭ হাজার ৯৯৬ জন প্রবীণ, কাশিয়ানী উপজেলায় ১২ হাজার ৯৩২ জন প্রবীণ, কোটালীপাড়া উপজেলায় ১৬ হাজার ৬৯০ জন প্রবীণ, মুকসুদপুর উপজেলায় ১৮ হাজার ৫১০ জন প্রবীণ ও টুঙ্গিপাড়া উপজেলায় ৬ হাজার ৬৬৪ জন প্রবীণ বয়স্কভাতা পান।
ভাতা পাওয়ার জন্য নারীদের ৬২ বয়সোর্ধ্ব ও পুরুষ ৬৫ বয়সোর্ধ্ব নির্ধারণ করেছে সরকার। ১ জন প্রবীণ নাগরিক প্রতি মাসে মাসে ৬০০ টাকা করে ভাতা পান। ৩ মাস পরপর এ ভাতা প্রদান করা হয় বলে জানান ওই কর্মকর্তা।
মোঃ জুলফিকার আলী আরো বলেন, ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী গোপালগঞ্জ জেলার মোট জনসংখ্যা ১২ লাখ ৯৫ হাজার ০৫ জন। এরমধ্যে মহিলা ৬ লাখ ৬০ হাজার ৮৩৬ জন। আর পুরুষ ৬ লাখ ৩৪ হাজার ১৬৯ জন। এরমধ্যে মোট প্রবীণের সংখ্যা ৮৭ হাজার ৭৬৫ জন। জেলার মোট জনসংখ্যার ৬.৭৭ % মানুষ ৬৫ বয়সোধ্ব প্রবীণ বলেও আলোচনা সভায় জানানো হয়।
এছাড়া আশ্রয় ও স্বজনহীন প্রবীণদের জন্য গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় ২৫ থেকে ৩০ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস নির্মাণ করা হয়েছে। জনবল নিয়োগ হলেই এটি চালু করা সম্ভব হবে বলে জানান ওই কর্মকর্তা।
গোপালগঞ্জ প্রবীণ হিতৈষী সংষের সভাপতি মোঃ এমদাদুল হক বলেন, প্রবীণদের জন্য বয়স্কভাতার ব্যবস্থা করায় প্রবীণরা উপকৃত হচ্ছেন। এ টাকা দিয়ে তারা ছোটখাট প্রয়োজন মেটাতে পারছেন। এতে প্রবীণদের মধ্যে এক ধরণের শক্তি ও সাহস সঞ্চারিত হয়েছে বলে আমি মনে করি।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ বলেন, প্রবীণরা ডায়াবেটিস, হৃদরোগ সহ বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হন। তাই নিয়মিত তাদের শরীরিক পরীক্ষার প্রয়োজন হয়। এসব কথা চিন্তা করে আমার স্বাস্থ্যবিভাগ ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার সব প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যকার্ড প্রদানের উদ্যোগ নিচ্ছি। এ স্বাস্থ্যকার্ড দিয়ে তারা সহজে কম খরচে স্বাস্থ্যসেবা গ্রহন করতে পারবেন। ভাতার পাশাপাশি স্বাস্থ্যসেবা পেলে প্রবীণরা আরো ভাল থাকবেন বলে আমি বিশ্বাস করি।
(টিবি/এসপি/অক্টোবর ০১, ২০২৪)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








