ভৈরবে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক আটক
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত পৌর শহরের রাণীর বাজার ও ঘোড়াকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল, স্কাফ ও বিদেশী মদ জব্দ করা হয়।
আজ বুধবার থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ।
আটককৃত আসামিরা হলেন, পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার আওয়ামী লীগ নেতা সাত্তার মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই এলাকার বাবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলতাফ মিয়ার ছেলে জুনায়েদ (৩০)।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, মাদকের ট্রানজিট খ্যাত ভৈরব শহরের মাদকের ভয়াবহতা রোধে সেনাবাহিনী ও র্যাবের বিশেষ টিম যৌথ অভিযান পরিচালনা করেন। ১ অক্টোবর রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে রানী বাজার এলাকা থেকে মাদক কারবারি সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার দেয়া তথ্যমতে মাদক ব্যবসায়ী সাইফুলের ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ প্যাকেট গাঁজা, ১৮৪ বোতল ফেন্সিডিল, ৩০৭ বোতল স্কাফ ও ২২ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়াও তার প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
এদিকে সাইফুলের দেয়া তথ্যমতে আজ ২ অক্টোবর বুধবার সকালে ঘোড়াকান্দা এলাকায় বাবুল মিয়ার বাসায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেন্সিডিলসহ জুনায়েদ মিয়াকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম বলেন, সেনাবাহিনীর সদস্যরা ও র্যাব সদস্যদের নিয়ে গঠিত যৌথবাহিনীর একটি টিম যৌথ অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ২৮১ বোতল ফেন্সিডিল, ৩০৭ বোতল স্কাফ, ২২ বোতল বিদেশী মদ ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি সাইফুল ও জোনায়েদকে আটক করেছে। সাইফুল ও জোনায়েদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে।
অপরদিকে ভৈরবে শীর্ষ সন্ত্রাসী বিজন ও তার ভাই শাওনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে আজ ২ অক্টোবর বুধবার দুপুরে থানা পুলিশের মধ্যমে তাদেরকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(এসএস/এসপি/অক্টোবর ০২, ২০২৪)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








