নবীনগরে তৃতীয়বারের মতো ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ 'দ্য গ্লোবাল নেট ইংলিশ ডিবেট কম্পিটিশন' ২০২৪ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইংরেজী সাপ্তাহিক দ্য গ্লোবাল নেট এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে মাত্র ১টি কলেজ ও মাধ্যমিক পর্যায়ে ৮টি হাইস্কুল অংশ নেয়। প্রাণবন্ত এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বের বিষয়বস্তু ছিলো 'আজকের সমাজের নৈতিক অবক্ষয়ের মূল কারণ স্যোশাল মিডিয়া'!
আজ বৃহস্পতিবার এ প্রতিযোগিতার মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পর্বে (ফাইনাল) বিষয়বস্তুর পক্ষে অংশ নিয়ে নবীনগর উপজেলার সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকেরা চ্যাম্পিয়ণ হয়। আর বিপক্ষে অংশ নিয়ে রানার্সআপ হয় সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।
এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় দশম শ্রেণির শিক্ষার্থী চ্যাম্পিয়ন দলের দলনেতা নাহিদুল হাসান নিলয়।
এদিকে কলেজ পর্যায়ের ইংরেজী বিতর্ক প্রতিয়োগিতায় মাত্র ১টি দল অংশ নেওয়ায় সলিমগঞ্জ ডিগ্রি কলেজকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চ্যাম্পিয়ণ ঘোষণা করা হয়।
প্রতিযোগিতা শেষে 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।
এর আগে উদ্বোধক হিসেবে সকালে এ ইংরেজী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুছা। অনুষ্ঠানের আয়োজক ইংরেজী সাপ্তাহিক দ্য গ্লোবাল নেটের সম্পাদক লায়ন মিঠু ধর চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী, স্যোশাল ইসলামী ব্যাংকের ম্যানেজার এবিএম আশিকুজ্জামান চৌধুরী, নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সাপ্তাহিক নবীনগরের সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, বিবি নিউজের সম্পাদক মাহাবুব মোর্শেদ, দৈনিক বাংলার স্থানীয় প্রতিনিধি জামাল হোসেন পান্না, শিক্ষক আবদুল্লাহ আল মামুন, অভিভাবক শাহীনূর আক্তার নীপা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় (ইংরেজীতে) ছিলেন মোহাম্মদ তারেক।
প্রতিযোগিতায় 'মডারেটর' হিসেবে দায়িত্ব পালন করেন একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত আহমেদ ফরহাদ। এতে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. অলি উল্লাহ, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল ও শ্রীরামপুর নবারুণ একাডেমির সহকারী শিক্ষক শাহ জামাল উদ্দিন।
তবে মঞ্চে টাঙানো অনুষ্ঠানের ব্যানারে 'বিশেষ অতিথি' হিসেবে তিনটি স্বনামধন্য কলেজের অধ্যক্ষ, একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ১টি বয়েজ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষককে এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়নি।
এদিকে আয়োজক মিঠু ধর চৌধুরী জানান, 'এ প্রতিযোগিতায় উপজেলার ৪৩ টি হাইস্কুল ও ৭টি কলেজকে লিখিতভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হলেও, শেষ পর্যন্ত মাত্র ১টি কলেজ ও ৮টি হাইস্কুল অংশ নেয়। তবে এই ৮টির মধ্যে নবীনগর সদরের দুটি সুপ্রতিষ্ঠিত হাইস্কুলের মধ্যে ১টি স্কুল অংশ নেয়নি।'
(জিডি/এসপি/অক্টোবর ০৩, ২০২৪)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








