শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন ভৈরবের রায়হানা হক
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন রায়হানা হক। রায়হানা হক কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাঁশগাড়ি ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
৫ অক্টোবর শনিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচিত শিক্ষকদের মাঝে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদ মনোনীত শিক্ষকদের হাতে এই সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ড. সুসান ভাইস প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ।
সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় থেকে জাতীয়ভাবে সম্মানিত করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জন গুণী শিক্ষককে। এর মধ্যে স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েট ও কৃষি ইউনিভার্সিটি শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ে ১ জন শিক্ষক হিসেবে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের ধাপ পেরিয়ে প্রায় ৪ লক্ষ শিক্ষকদের মাঝে নির্বাচিত হন ভৈরব উপজেলার বাঁশগাড়ি ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা হক।
রায়হানা হক এর পিতার চাকুরি সূত্রে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার ফজলুল হক ও মাতা আনোয়ারা হক। তবে রায়হানা হক এর দাদার বাড়ি অর্থাৎ পিতার আদি নিবাস হল কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিবপুর সরকার বাড়ি। তিনি ১৯৯৯ সালে ৬ ডিসেম্বর চাকুরীতে যোগাদান করেন। তিনি এর আগেও সিলেট বিভাগের ২০১১ সালের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি জাইকা থেকে জাপান, শ্রেষ্ঠ শিক্ষক হয়ে থাইল্যান্ড, মাইক্রোসফট থেকে সিংগাপুর, স্কুল এক্সচেঞ্জ প্রোগ্রাম এ ইন্ডিয়া ও ভিয়েতনাম ট্রেনিং করেছেন।
রায়হানা হক ২০২৩ সালে কিশোরগঞ্জ জেলার জয়িতা নির্বাচিত হন। তাছাড়া ২০১৭ সালে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষক বাতায়ন পোর্টাল থেকে তিনি ২০১৭ সালে সেরা কন্টেন্ট নির্মাতা, ২০১৮ সালে জাতীয় পর্যায়ে কন্টেন্ট প্রতিযোগিতায় সেরা ১৫ নির্বাচিত হয়েছেন। ২০২২ সেরা নেতৃত্ব শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি আন্তর্জাতিকভাবে ইন্ডিয়ার মোগো ফাউন্ডেশন এওয়ার্ড পেয়েছেন ২০১৮ সালে। ২০১৮ সালে মাইক্রোসফট ঊ২ প্রোগ্রাম থেকে লেসন প্লান উইনার হয়েছেন ও ২০২২ সালে মেটা মাইন্ড প্রজেক্ট ঊ২ অনলাইনে উইনার হয়েছেন। তিনি বাংলাদেশ থেকে একমাত্র স্কাইপ টিচার নির্বাচিত হয়েছেন। তিনি গ্রামীণ ফোনের ব্রান্ড এম্বাসাডর ও ওঈঞ৪ঊ এম্বাসাডর ও ঞবধপয ঝউঝ এম্বাসেডর এবং ন্যাশনাল জিও গ্রাফির সার্টিফাই টিচার। তিনি শিশুদের জন্য নতুনত্ব নিয়ে কাজ করতে পছন্দ করেন। তাই আইসিটি প্রেমি শিক্ষক হিসেবে করোনা কালিন অধিদপ্তর থেকে পরিচালিত ঘরে বসে শিখি ও অন্যান্য পেইজে প্রায় ১৪৭টি লাইভ ক্লাস নিয়েছেন।
রায়হানা হক বলেন, এ সম্মাননা স্মারক পেয়ে একজন শিক্ষক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষকের সামাজিক মর্যাদা, আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে পারলে শিক্ষায় ইতিবাচক বিপ্লব সূচিত হবে। আমি বিশ্বাস করি এমন উদ্যোগ শিক্ষকগণকে উজ্জীবিত,অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, অসংখ্য গুণী শিক্ষকদের সামনে দাঁড়িয়ে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে।
(এসএস/এএস/অক্টোবর ০৯, ২০২৪)
পাঠকের মতামত:
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- অন্ধ মানুষ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








