E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কোটালীপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠির ৫০০ মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা 

২০২৪ অক্টোবর ১২ ১৪:৫০:০৬
কোটালীপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠির ৫০০ মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের ৩০ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্প থেকে প্রান্তিক জনগোষ্ঠির ৫শ’ মানুষকে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পরে ব্যবস্থাপত্র আনুযায়ী রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া সেখানে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিক পরীক্ষা করা হয়।

আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারাকান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

কথাসাহিত্যিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার (কাস্টমস) অরুণ কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা ক্যাম্পটির উদ্বোধন করেন।

ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের সভাপতি বিপ্লব বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সুমন্ত কুমার হালদার, সাবেক সভাপতি সংবাদিক প্রশান্ত অধিকারী, এ্যাডভোকেট লেখক খান চমন-ই- এলাহি, সমাজসেবক সুরুজিত বিশ্ব, ডা. হরিপদ রায়, সাংবাদিক মিজানুর রহমান বুলু প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস বলেন, ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এ বছর তারা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। তাদের এই কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাক এই প্রত্যাশা করছি।

(এমএস/এএস/অক্টোবর ১২, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test