গোপালগঞ্জে পূজা মন্ডপে দায়িত্ব পেতে দিতে হয়েছে উৎকোচ!
গোপালগঞ্জ প্রতিনিধি : পূজা মন্ডপে নিরাপত্তা দিতে আইন শৃংখলা রক্ষা বাহিনীর পাশাপাশি আনসার সদস্যরা গৃরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।প্রতি মন্ডপেই আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দেন। সেই আনসার সদস্যদের মন্ডপে নিরাপত্তার দায়িত্ব পেতে উৎকোচ দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। পূজা মন্ডপে দায়িত্ব প্রাপ্ত আনসার সদস্যদের কাছ থেকে ৩ থেকে ৬শ’ টাকা নেওয়া হয়েছে বলে আনসার সদস্যরা জানিয়েছেন ।এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়।
জানা গেছে, এ বছর কোটালীপাড়া উপজেলায় ৩শ’ ২২ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এসব মন্ডপের নিরাপত্তার জন্য ২ হাজার ৬৩ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ইউনিয়ন আনসার-ভিডিপি কমান্ডারদের মাধ্যমে মন্ডপে-মন্ডপে এসব আনসার সদস্য নিয়োগ দিয়েছেন।
নিয়োগপ্রাপ্ত প্রতিজন আনসারকে ৫দিনের ডিউটির জন্য ২ হাজার ৮শ’ ৫০ টাকা করে দেওয়া হবে বলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে। এই টাকা প্রতিজন আনসারকে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়ার কথা রয়েছে। তাই প্রতি আনসারের কাছ থেকে অগ্রিম ৩ থেকে ৬শ’ টাকা নেওয়া হয়েছে বলে বিভিন্ন পূজা মন্ডপে ডিউটিরত আনসারগণ জানিয়েছেন।
উপজেলার পশ্চিম বান্ধাবাড়ি সার্বজনীন দূর্গা মন্দিরের ডিউটিরত আনসার বিলকিস বেগম ও নেহার বেগম বলেন, আমরা ডিউটি পেতে ৬শ’ টাকা করে দিয়েছে। বান্ধাবাড়ি ইউনিয়নের সহকারী কমান্ডার আব্দুল জলিল এই টাকা নিয়েছেন।
এ ব্যাপারে আব্দুল জলিলের কাছে জানতে চাওয়া হলে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ভ্যান ভাড়া মাস্টাররোলসহ বিভিন্ন খরচবাবদ আমরা কিছু টাকা নিয়েছি। এই টাকা থেকে আবার কিছু টাকা অফিসের খরচবাবদও দিতে হয়েছে।
এদিকে হিরণ ইউনিয়নের পোলসাইর গ্রামের ৮টি পূজা মন্ডপ ঘুরে শুধু ঠাকুর বাড়ি সার্বজনীন দূর্গা মন্ডপে ২জন আনসার সদস্যকে ডিউটি করতে দেখা গেছে। এই ৮টি মন্ডপে ৫২ জন আনসার সদস্য ডিউটি করার কথা রয়েছে। খোঁজ নিয়ে জানাগেছে, হিরণ ইউনিয়নের সহকারী কমান্ডার কল্পনা বিশ্বাস তপুর মাধ্যমে এই ৫২ জন আনসারকে নিয়োগ দেওয়া হয়েছে। কল্পনা বিশ্বাস তপু ভুয়া নাম দিয়ে আনসার সদস্যদের ডিউটির টাকা আত্মসাৎ করার পায়তারা করছেন বলেও অভিযোগ রয়েছে ।
এ বিষয়ে কল্পনা বিশ্বাস তপুর কাছে জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যকে কোন বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন । এমনকি তিনি এ ব্যাপারো কোন মন্তব্য করতে রাজি হয়নি।
উপজেলা আনসার ভিডিপি অফিসার রুশান খান বলেন, দূর্গাপূজায় ডিউটির জন্য আনসার সদস্য নিয়োগ কোন টাকা আদায় করার বিধান নেই। তারপরও যদি কোন কমান্ডার বা সহকারী কমান্ডার টাকা নিয়ে থাকেন, বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে টাকা আদায়ের অভিযোগ প্রমানিত হলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এমএস/এএস/অক্টোবর ১৩, ২০২৪)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








