শ্রীমঙ্গলে সাবেক মেয়র মহসিন মিয়া মধুর সংবাদ সম্মেলন
মো: আল-আমিন, শ্রীমঙ্গল : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী গত শনিবার রাতে উপজেলার খাইছড়া চা বাগানে দুর্গা মন্ডপসহ বিভিন্ন পুজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় কালে হিন্দু ধর্মালম্বী চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা দেয়া ও হুমকীতে তারা ও তাদের অনুসারিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
পূজা মন্ডপে হাজী মুজিবের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চারিদিকে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় চা বাগানের তিনজন চেয়ারম্যান রবিবার সকালে সাবেক পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু এর বাসভবনে জড়ো হয়ে হাজী মুজিবের এহেন হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় ভোগতেছেন বলে জানিয়েছেন।
হাজী মুজিবের ধর্মীয় উষ্কানিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে রবিবার (১৩ অক্টোবর) দুপুরে পৌর মেয়র তার নিজ বাস ভবন মহসিন নিবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে হাজী মুজিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে অনুরোধ করে বলেন,'শ্রীমঙ্গল শান্তি ও সম্প্রীতির স্থান - এখানে কোন সন্ত্রাসী কর্মকান্ড, ধর্মীয় উষ্কানি দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টির যে কোন অপচেষ্টা আমরা কঠোর হস্তে প্রতিহত করতে বদ্ধ পরিকর।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারি হাসিনার পতনের পর দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ গণতান্ত্রিক সমমনা দল সমর্থিত সরকার এখন দেশে রয়েছে। দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে দেশ ও পাশের দেশ থেকে নানাবিধ ষড়যন্ত্র চলছে। মহসিন মিয়া অভিযোগ করে বলেন,'হাজী মুজিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান দেশনায়ক তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে উপজেলার রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী,কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা ও সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু এই সংখ্যালঘু তিনটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার হুমকি ও ভয়ভীতি দেখান। এতে করে বর্তমান দূর্গোৎসব চলাকালে সনাতন ধর্মবলম্বী ও চা বাগানের সাধারণ শ্রমিকদের মধ্যে আতংক, ভীতি ও অসন্তোষ বিরাজ করছে। হাজী মুজিবের এহেন হুমকির কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন অভিযোগ নিয়ে এসেছেন। আমি একজন বিএনপির কর্মী হিসেবে হাজী মুজিবের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই'।
তিনি বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দলের প্রতিষ্ঠাতা। তার হাত ধরে দলটিতে এদেশের সকল ধর্ম বর্ণ ও পেশার মানুষের সমাগম ঘটেছে। মহসিন মিয়া মধু হাজী মুজিবের এহেন অরাজনৈতিক সুলভ আচরণ ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনে বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী এর নিকট বক্তব্য জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি নন বলে মুঠো ফোনের লাইন কেটে দেন।
(এএ/এএস/অক্টোবর ১৩, ২০২৪)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- পেঁয়াজের দাম নিয়ে হতাশ কৃষক
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- সাংবাদিকতার মান-ইজ্জত ফিরিয়ে আনুন
- যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- দুর্নীতি দমন কমিশন কতটা সফল?
- ‘অপূর্ব পাল নয়, আহমদ’
- ‘ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালেই তাৎক্ষণিক ব্যবস্থা’
- সংসদ ভবন প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার-ডেপুটি স্পিকার
- ‘নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না’
- কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর ইফতার মাহফিল ও দোয়েল টিভি-কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নতুন সম্পর্কের ইঙ্গিত, প্রয়োজনে অভিনয় ছাড়বেন পূজা চেরি
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
১৪ মার্চ ২০২৬
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)








