বোয়ালমারীতে লাইভস্টক প্রকল্পে কর্মী নিয়োগে স্বেচ্ছাচারিতা ও উৎকোচ নেয়ার অভিযোগ
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী প্রাণী সম্পাদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকা কালিন ডা. আব্দুল আলিমের বিরুদ্ধে লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর নিয়োগে স্বেচ্ছাচারিতা ও উৎকোচ নেয়ার অভিযোগ উঠেছে।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় নদীবিধৌত চরাঞ্চলে উন্নয়ন প্রকল্প লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর (এলএফএফ) পদে কর্মী নিয়োগ দেয়া হয়। তবে ময়না ইউনিয়নের নিয়োগ প্রাপ্ত কর্মী মো. আনোয়ার হোসেনের নিয়োগে স্বেচ্ছাচারিতা ও অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।
লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর কর্মী পদে ১৪ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তিতে ২২ তরিখে পরিক্ষা অনুষ্ঠিত হয়।
তবে এ পদে নিয়োগে কিছু শর্তের ব্যত্যয় ঘটেছে। শর্তের ৪ নং অনুচ্ছেদে লেখা রয়েছে "কোন প্রতিষ্ঠান বা অন্য কোন প্রকল্পে কর্মরত কর্মচারী স্বেচ্ছাসেবক কিংবা ছাত্র ছাত্রীকে লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর কর্মী পদে নিয়োগ দেয়া যাবেনা"। ময়না ইউনিয়নের নিয়োগ পাওয়া লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর আনোয়ার হোসেন বেঙ্গল গ্রুপের এমআর পদে চাকুরী করেন। তবে কেমনে তিনি এ পদে নিয়োগ পেয়েছেন ? জানা গেছে, ডা. আব্দুল আলিম উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালিন আনোয়ারের সাথে ঘনিষ্ঠতা থাকার কারণে উৎকোচ নিয়ে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
আনোয়ার হোসেন বলেন, আমি বেঙ্গল কোম্পানিতে চাকরি করি ঠিক আছে, তবে পাশাপাশি লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর হিসাবে কাজও করি। প্রকল্প থেকে আমাদের প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা দেয়া হবে। তবে এ টাকায় আমার কিছু হবে না। আর আমি কোন প্রকার টাকা দিয়ে চাকরি নেইনি। আমার সাথে আলিম স্যারের ভালো সম্পর্ক আছে এটা সঠিক । কেননা আমার বেঙ্গল কোম্পানির কাজই তাঁর সাথে। একজন ওষুধ কোম্পানির প্রতিনিধির সাথে ডাক্তারের সাথে সুসম্পর্ক থাকতেই পারে।
সাবেক উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বর্তমান ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আলিম বলেন, চাকরী প্রার্থীর ৩০-৪০ বছর বয়সী হতে হবে । তবে এ পদে মাত্র ১০ হাজার টাকা বেতন দেয়া হবে। এ বেতনে আর একজনের সংসার চলে না। এজন্য মানবিক দিক বিবেচনা করে তাকে এ পদে চাকরি দেয়া হয়েছে। এর বিনিময় কোন প্রকার উৎকোচ নেয়া হয়নি। এ পদে অন্য উপজেলায় নিরাপত্তা কর্মী, ও ইলেক্ট্রিশিয়ান ও নিয়োগ পেয়েছে। তারা কিভাবে নিয়োগ পেল। তারাও ৫ দিনের ট্রেনিং দিয়েছে। আমি এটুকু চেয়েছি যে এর আগে যেসব প্রজেক্টে কর্মী নিয়োগ হয়েছে। তারা ভালো ছিল না। এবার যে ছেলেটা নিয়োগ পেয়েছে সে অনেক ভালো।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী বলেন, আমার দায়িত্ব ছিল ভাইবা নেয়া। ওই ছেলেটা উত্তীর্ণ হয়েছিল। তবে সে কি কাজ করতো আমার জানা ছিলনা। সে যদি তাঁর পেশার কথা গোপন রাখে আমি কেমনে বুঝবো। সে সময় ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ছিলেন ভেটেরিনারি সার্জন মো. আব্দুল আলিম। তাঁর সাথে চাকরি প্রার্থী আনোয়ার হোসেনের ঘনিষ্ঠতা আছে কিনা জানিনা। তবে সে জানলেও আমাকে না বললে আমি কিভাবে জানবো। যদি নিয়মবহির্ভূত নিয়োগ হয়ে থাকে তথ্য প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
(কেএফ/এসপি/অক্টোবর ১৬, ২০২৪)
পাঠকের মতামত:
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
- যমুনা সেতু পার হলো ৪০ হাজার গাড়ি, টোল আদায় সোয়া ৩ কোটি
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
২৫ মে ২০২৬
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
-1.gif)








