হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : জমি সংক্রান্ত বিরোধে দুলাল হত্যা ঘটনার জের ধরে আসামী পক্ষের বসতবাড়ীতে হামলা, ভাংচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। আদালতে হত্যা মামলাটি বিচারাধীন থাকলেও দশ বছর ধরে পাঁচটি পরিবারের সদস্যরা ভিটে ছাড়া হয়ে যাযাবরের মতো দিন যাপন করছেন। ঘটনাটি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের দুরচাপুর গ্রামের। এ ঘটনায় আসামীপক্ষের জুলহাস খানের ছেলে উবায়দুল খা তাদের বসতবাড়ীতে বসবাসের জন্য আইনগত সহায়তা চেয়ে গত ১৬ অক্টোবর কেন্দুয়া থানা ওসি, সেনা ক্যাম্প কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধে ও বসতবাড়ী থেকে সুপারি পারার ঘটনাকে কেন্দ্র করে দুরচাপুর গ্রামের জুলহাস খানের ছেলেদের সাথে প্রতিবেশী মুনসুর আলী খার ছেলেদের ২০১৫ সালের ২৯ অক্টোবর ঝগড়া হয়। এতে মুনসুর আলী খার ছেলে দুলাল খা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় মুনসুর আলী খার ছেলে এমদাদুল হক খা বাদী হয়ে জুলহাস খার ছেলে উবায়দুল খা সহ ৬ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ৩১ অক্টোবর কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। এই হত্যা ঘটনার জের ধরে ২০১৫ সালের ৮ নভেম্বর মামলার আসামীরা জেলহাজতে ও পলাতক থাকার সুযোগে মামলার বাদী পক্ষের লোকজন বসতবাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এতে হারিছ খানের দুটি আধা পাকা ঘর ও আরশ খানের একটি আধা পাকা ঘর এবং জুলহাস খা, উবায়দুল খা ও আলম খানের ৪টি টিনের ঘর ভাংচুরসহ অন্যান্য আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এতে ৫টি পরিবারের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তারা দাবি করেন।
এ ঘটনায় উবায়দুল হক বাদি হয়ে আদালতে একটি অভিযোগ দায়ের করলে আদালত অভিযোগটি আমলে নিয়ে কেন্দুয়া থানা ওসিকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন। কেন্দুয়া থানা পুলিশ তদন্ত করে ২০১৬ সালের ২ জানুয়ারী ১৪ জনের বিরুদ্ধে আদালতে একটি চার্জসিট দাখিল করেন। পুলিশ বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় উবায়দুল খা দের ৬২ লাখ ২৯ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করেন। দুলাল হত্যা মামলার প্রধান আসামী উবায়দুল খা অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ হলেও আহত দুলাল খা ডায়াবেটিসসহ নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যান। কিন্তু আমাদের বিরুদ্ধে সাজানো একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় আছে কিন্তু হত্যার জের ধরে আমাদের বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট করে বসতবাড়ীতে আমাদের রাখা ইট, সুকরি ও বালি দিয়ে তারা দেয়াল নির্মাণ করে রেখেছে। আমাদেরকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করতে ১০ বছর ধরে আমাদের বসতবাড়ীতে বসবাস করতে দেয়নি।
তিনি বলেন, ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি আমার বাবা জুলহাস খান মারা যায়। কিন্তু দুলাল খা হত্যা মামলার বাদী পক্ষের লোকজন আমার বাবাকে আমাদের বসতবাড়ীতে দাফন-কাফন পর্যন্ত করতে দেয়নি। পরদিন ২১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর প্রতিবেশী চাচা হারিছ খানের বাড়িতে বাবাকে দাফন কাফন করা হয়। এ ঘটনায় শুক্রবার সরেজমিন গেলে দুলাল হত্যা মামলার বাদী পক্ষের উমর ফারুক ও তার ভাই মাহাবুব জানান, উবায়দুল হকের বাবা জুলহাস খাকে আমার দাদা বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তারা জমিজমা বিক্রি করে ভূমিহীন অবস্থায় ছিলেন। পরবর্তীতে তাদের মাধ্যমে আমার ভাই দুলাল খা হত্যার পর আমাদের ও গ্রামের লোক জন উত্তেজিত হয়ে তাদের বসতবাড়ী ভাংচুর ও লুটপাট করে। মূলত তাদের এখানে কোন বৈধ ভিটেবাড়ি না থাকায় তাদের ঘর দরজা ভেঙ্গে দেওয়া হয়েছে। উমর ফারুক বলেন, যাদেরকে বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল তারাই আমার ভাই দুলাল খা কে হত্যা করে। এখন কি করে আর তাদেরকে বিশ্বাস করে বাড়িতে আশ্রয় দেওয়া যায়?
অভিযোগের প্রেক্ষিতে কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, জমি জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের আঘাতে দুলাল খা আহত হয়ে হাসপাতালে নিহত হয়েছেন। এরই জের ধরে মামলার বাদী পক্ষের লোকেরা উবায়দুল খা দের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। উবায়দুল খা দের বৈধ কাগজপত্র যাচাই করে সে ব্যাপারে সিদ্ধান্ত দিবেন আদালত। হত্যা ঘটনার পর থেকে উবায়দুলদের ৫টি পরিবার বাড়ি ছাড়া। এ অভিযোগটি পেয়েছি এবং অভিযোগটির তদন্ত চলছে।
(এসবিএস/এএস/অক্টোবর ১৮, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- খেয়ে-পরে বাঁচার স্বপ্ন ও মে দিবস
- উচ্চশিক্ষা রূপান্তরের দ্বারপ্রান্তে: কতটা প্রস্তুত বাংলাদেশ?
- শিকাগোর রক্তে কেনা শ্রমিকের মৌলিক মানবাধিকারের দলিল
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
৩০ এপ্রিল ২০২৬
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








