E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষ, ভ্যানচালক নিহত

২০২৪ অক্টোবর ২০ ১৪:৩৩:২১
গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষ, ভ্যানচালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে প্রাইভেটকারের ৩জন।নিহত ভ্যান চালক জিকরুল মোল্লার(৬৫)বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামে।

রবিবার (২০ অক্টোবর)সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে বিপরীত দিক ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জ শহরের বেদগ্রামের দিকে আসতে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

গোপালগঞ্জ সদর থানার এস,আই আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষের কারনে ভ্যানগাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেটকারটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়।নিহত ও আহতদের উদ্ধার করে তারা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(এমএস/এএস/অক্টোবর ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test