গোপালগঞ্জে গ্রেফতার ৪ আ.লীগ নেতাকর্মী জেলহাজতে
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গ্রেপ্তারকৃত পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন মুন্সীসহ ৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ রবিবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন মুন্সী, ছাত্রলীগ কর্মী সাব্বির মুন্সী, রানা মোল্লা ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় প্রথম ৩ জন ও সেনাবাহিনীর ওপর হামলা এবং গাড়ি পোড়ানো মামলায় আজিজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে এদেরকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর থেকে এরা দীর্ঘদিন এলাকা ছেড়ে পালিয়ে ছিল। পুলিশের নিয়মিত অভিযানে এদের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার রাতে যার যার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ছয়টি ইউনিয়নের নেতাকর্মীরা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু করে। এতে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।খবর পেয়ে গোপালগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে দিয়ে বিক্ষোভ সমাবেশ করতে অনুরোধ করেন। পরে বিক্ষোভকারীরা সেনা সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সেনা সদস্যদের ওপর হামলা করে ও অস্ত্র নিয়ে নেয়। দুটি গাড়ি ভাঙচুর করে একটিতে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।
এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে গত ২২ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ৩ হাজার ৩০৬ জনকে আসামি করা হয়।
এছাড়া গত ১৪ সেপ্টেম্বরজাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী গাড়ি বহর নিয়ে তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে যাচ্ছিলেন। তার গাড়ি বহর গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া পৌছালে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা হামলা করে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ৫০ জন আহত হন। ভাঙচুর করা হয় ১০টি গাড়ি। গাড়িবহরে থাকাকেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যা করে লাশ রাস্তার পাশের খাদে ফেলে রাখা হয়।
দিদার হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়েগত ১৭ সেপ্টেম্বর ১১৭ জনের নাম উল্লেখ ও ১৫০০ জনকে অজ্ঞাত অসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
(টিবি/এসপি/অক্টোবর ২০, ২০২৪)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








