বিয়ের দাবিতে ৩ দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের দাবিতে ৩ দিন যাবত প্রেমিকের বাড়িতে প্রেমিকা অবস্থান নিয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৌর শহরের চণ্ডিবের উত্তর কান্দাপাড়া এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রেমিক শাহজাহান মিয়ার ছেলে নাদিম মিয়া (২৬)। প্রেমিকা আফরিন বেগম (১৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরের মাইচপাড়া এলাকার আলমগীর মিয়ার মেয়ে।
ঘটনার সত্যতা জানতে রোববার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায় বাড়িতে উৎসুক জনতার ভীড় জমেছে। গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে আফরিন বেগম ভৈরবে তার প্রেমিকের বাড়িতে চাচার ঘরে অবস্থান নেই। আজ রবিবার পর্যন্ত ৩ দিন যাবত ওই বাড়িতে রয়েছে। কেউ ছেলের পক্ষ নিয়ে কথা বললেন, কেউবা আবার মেয়ের পক্ষ নিয়ে কথা বলছেন। আবার অনেকেই নিরুপেক্ষভাবে সমাধানের কথা বলছেন।
এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নাদিম একজন ভালো ছেলে। তবে মেয়ের সাথে সে প্রেম করতেই পারে। কিন্তু আজকে একটি বিয়ের দাবি নিয়ে নাদিমের বাড়িতে অবস্থান নেয়াটা একটি অস্বাভাবিক ঘটনা। এদিকে নাদিম একমাস আগে বাবার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গেছে।
প্রেমিকা আফরিন বেগম জানান, আমার যখন ১১ বছর তখন থেকে নাদিমের সাথে আমার সম্পর্ক। মুঠোফোনে তার সাথে আমার যোগাযোগ ছিলো। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাথে নিয়মিত যোগাযোগ হয়। সে কখনো কখনো ব্রাহ্মণবাড়িয়া গিয়ে আমার সাথে দেখা করতো। আবার আমিও অনেক সময় ভৈরবে এসে ঘুরে যেতাম। আমি ভৈরবে ঘুরতে আসলে নাদিম আমাকে বিয়ের আশ্বাস দিয়ে সরলতার সুযোগ নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। তার সাথে অভিমান হলেই সে আমাকে মোবাইলে ব্লক দিতো, আমিও তাকে ব্লক দিতাম। এভাবে আমাদের সম্পর্ক গভীরতা বাড়ে। আজকে ১৫ দিন যাবত নাদিমের সাথে আমার কোন যোগাযোগ নেই। নাদিমকে আমি বিয়ের কথা বললে সে বলে বিয়ে করবে, কিন্তু গোপন রাখতে হবে। আবার বলে যে তুকে বিয়ে করবো না। ২০২২ সালে ৪ নভেম্বর আমার এক জায়গায় বিয়ে হয়। আমি ৩ দিন পর ফেরা যাত্রায় বাড়িতে এলে নাদিম আমাকে শ্বশুর বাড়ি যেতে নিষেধ করে। তখন আমি তার নিষেধ ও অভিমান বুঝে ওই সংসার ত্যাগ করি। এখন আমাকে সে বিয়ে করতে রাজি হয় না। ১৫ দিন যাবত তার সাথে যোগাযোগ না থাকায় আমি তার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। ৩ দিন যাবত আমি এ বাড়িতে অবস্থান করছি। এখনো আমার বিষয়ে তারা কোন সিদ্ধান্ত নেইনি। আমার বাবা মা এসে এখানে রেখে গেছে। তারা আমাকে আর ফিরিয়ে নিবে না। এখন আমাকে নাদিম বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আমার কোন উপায় নেই।
এ বিষয়ে নাদিমের সাথে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
অপরদিকে প্রেমিকার বাবা আলমগীর মিয়ার মুঠোফোনটিতে কল দিতে তার ফোনটিও বন্ধ দেখায়।
এ বিষয়ে নাদিমের বাবা শাহজাহান মিয়া বলেন, আমি একমাস আগে আমার ছেলেকে গালমন্দ করাতে সে বাড়ি ছেড়ে চলে যায়। আমি রাজমিস্ত্রির কাজ করে খাই। ছেলে বেকার বলে গালমন্দ করেছিলাম। এখন তার সাথে ১ মাস ধরে আমার কোন যোগাযোগ নেই। তার মায়ের সাথে ২ দিন আগে শেষ কথা হয়। সে তার মাকে বলে মা আমি ভুল করেছি। আমার বন্ধুরা আমাকে ব্ল্যাক মেইল করে ফাসিয়ে দিয়েছে। আমাকে ক্ষমা করে দিও। আমি আত্মহত্যা করবো। এই বলে তার মুঠোফোনটি বন্ধ করে দেয়। ২ দিন যাবত তার সাথে কোন যোগাযোগ করতে পারছি না। এখন আমার ছেলেকে ফিরে পেলে আমি কি করবো সিদ্ধান্ত নিতে পারতাম। তাই আমি মেয়েকেও কোন আশ্বাস দিতে পারছি না। আমার ছেলের নিখোঁজের বিষয়ে আইনের আশ্রয় নিয়েছি।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, প্রেম সম্পর্কিত কোন ঘটনা আমার জানা নেই। এ প্রতিনিধির মাধ্যমে বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(এসএস/এসপি/অক্টোবর ২০, ২০২৪)
পাঠকের মতামত:
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- অন্ধ মানুষ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








