দলবাজিমুক্ত ও লেজুরবৃত্তিহীন সাংবাদিকতার অঙ্গীকার
বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : দলবাজিমুক্ত ও লেজুরবৃত্তিহীন সাংবাদিকতার অঙ্গীকার ও সাংবাদিকদের সার্বিক কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয়ে অবশেষে যাত্রা শুরু করলো নবগঠিত 'বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি' (বিএসসি) নামের নতুন একটি কেন্দ্রীয় সাংবাদিক সংগঠন।
ঢাকার অদূরে (দোহার) পদ্মাপাড়ে শুক্র ও শনিবার দুইদিনব্যাপী অনুষ্ঠিত বৃহত্তর এক সাংবাদিকদের মিলনমেলা থেকে এ কেন্দ্রীয় সাংবাদিক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
প্রথমদিনে (শুক্রবার) কক্সবাজার থেকে আগত সুদীর্ঘ ৫৩ বছরের পেশাদার সাংবাদিক, দৈনিক রুপালী সৈকত সম্পাদক-প্রকাশক ফজলুল কাদের চৌধুরী এ সাংবাদিক মিলনমেলার শুভ উদ্বোধন করেন।
এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেনের সভাপতিত্বে এতে সূচনা বক্তব্য দেন সাংবাদিক মিলনমেলার মূল উদ্যোক্তা, একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত সিনিয়র অনুসন্ধ্যানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন।
সমাপনী দিনে 'অতিথি' হিসেবে উপস্থিত থেকে মিলনমেলায় সারাদেশ থেকে আগত দুই শতাধিক মূল ধারার সাংবাদিককে এই প্রথম ব্যতিক্রমী এক আয়োজনে 'শপথ বাক্য' পাঠ করান দেশের বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, অনুকাব্যের জনক খ্যাত প্রথম আলোর সাবেক মফস্বল সম্পাদক দন্তস্য রওশন।
পরে সর্ব সম্মতভাবে একুশে টিভি ও জনকন্ঠের সাংবাদিক এম এ রায়হানকে 'আহবায়ক' এবং সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আলপনা বেগমকে 'সদস্য সচিব' করে ৫১ সদস্য বিশিষ্ট 'বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি'র (বি,এস, সি) একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে আরও ৯ জনকে যুগ্ম আহবায়ক করা হয়। এঁরা হলেন, আফজাল হোসেন (এনটিভি), শাহ আলম শাহী (চ্যানেল আই), গৌরাঙ্গ দেবনাথ অপু (প্রতিদিনের বাংলাদেশ), হাবিব সরোয়ার আজাদ (যুগান্তর), আজহারুল হক (প্রথমআলো), মোঃ কামাল উদ্দিন (বৈশাখী টেলিভিশন), হায়দার হোসাইন (বাসস), এম এ আকরাম (নয়াদিগন্ত) ও সোহাগ আরেফিন (দৈনিক দেশবাংলা)। এছাড়া এ সংগঠনের উপদেষ্টা হিসেবে অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন এবং প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী ও কাজী মিরাজ এর নাম ঘোষণা করা হয়। পরে সারাদেশ থেকে আগত আরও ৪০ জনকে আহবায়ক কমিটিতে 'কার্যকরী সদস্য' রাখা হয়।
আয়োজকেরা জানান, আগামী তিন মাসের মধ্যে এ 'আহবায়ক কমিটি' বৃহত্তর ১৯ জেলায় আঞ্চলিক কমিটি গঠন করাসহ গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে দেশের চলমান 'দলবাজি ও লেজুরবৃত্তি'র সাংবাদিকতা থেকে বের হয়ে দলনিরপেক্ষ বিশুদ্ধ সাংবাদিকতায় ফিরে আসার আহবান জানিয়ে বলা হয়, গণমাধ্যমের প্রতি শতভাগ আস্থা ফিরিয়ে আনতে সর্বাগ্রে দেশের প্রকৃত ও সৎ সাংবাদিকদেরকে-ই মূল ভূমিকা রাখতে হবে।
ওই সাংবাদিক মিলনমেলায় সাংবাদিকদের আত্মকথা, নৌভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানাদি ছাড়াও সাংবাদিকদের অস্তিত্ব রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে সুচিন্তিত কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিশেষ সুপারিশমালা প্রনয়ণের সিদ্ধান্ত নেয়া হয়।
দুইদিনের বৃহত্তর এ সাংবাদিক মিলনমেলার প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রতিবেদক, নবীনগরের কথার জনপ্রিয় টকশো' উপস্থাপক গৌরাঙ্গ দেবনাথ অপু।
(জিডি/এসপি/অক্টোবর ২১, ২০২৪)
পাঠকের মতামত:
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, রাগে ফুঁসছেন তারকারা
- ‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
- সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








