৬৪ জেলার ৭৫ জন সাইক্লিস্টের অংশগ্রহণে গোপালগঞ্জে সাইকেল রেস প্রতিযোগিতা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : শরতের মনোরম সকালে একঝাঁক তরুণের সাইকেল রেস উদ্বেলিত করেছে গোপালগঞ্জ বাসীকে। শুভ্রতা ছড়িয়েছে শিক্ষার্থীদের মাঝে। এ রেসে অংশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাইক্লিস্টরা। আয়োজকরা আগামীতে আরো বর্ণাঢ্য আযোজনের প্রতিশ্রুতি দিয়েছেন।
যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে এবং ভাল কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে আজ শুক্রবার (২৫ অক্টোবর) এ সাইকেল রেস প্রতিযোগিতার আয়োজন করে গোপালগঞ্জ সাইকিলিং কমিউনিটি। এতে স্পন্সার ছিল সাকিব এন্টারপ্রাইজ।
এদিন সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ শহরের ৭মার্চ চত্বর থেকে সাইকেল রেস শুরু হয়। বর্ণিল সাইকেল গুলে ঢাকা খুলনা মহাসড়কের বুঁকের উপর দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। সাইক্লিস্টদের সাইকেল চালানোর শৈল্পিক কৌশল দর্শকদের আনন্দ দিয়েছে। তাদের আকর্ষনীয় পোশার পরিচ্ছদ দ্যূতি ছড়িয়েছে। মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা দর্শক সাইক্লিস্টদের করতালি দিয়ে উৎসাহিত করেছেন। সাইকলে রেস ঘিরে পুরো সড়ক জুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া হয়ে মোট ১৬ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করে সাইকেল রেসটি ৭ মার্চ চত্বরে এসে সমাপ্ত হয়। দেশের ৬৪ জেলার ৭৫ জন সাইক্লিস্ট এ সাইকেল রেসে অংশ নেন।
রেসে চ্যাম্পিয়ান হন ঢাকার মোঃ আসিফ, ১ম রানার আপ হন আঃ গাফ্ফার এবং ২য় রানার আপ হন জিয়াদুল ইসলাম। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতার ফার্স্ট রানার আপ আঃ গাফফার বলেন, গোপালগঞ্জ সাইকিলিং কমিউনিটি এ রেসের আয়োজন করেছে। তাদের রেসের আয়োজন আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এ প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছি। নিজে আনন্দ পেয়েছি। দর্শকদের আনন্দ দিতে পেরেছি এটিই আমার কাছে সবচেয়ে ভাল লাগছে।
প্রতিযোগিতার সেকেন্ড রানার আপ জিয়াদুল ইসলাম বলেন, আমি বিগত এক বছর ধরে সাইকেল রেসে অংশ নিচ্ছি। আজকের প্রতিযোগিতায় ৭৫ জন অংশ নিয়েছে। এদের মধ্যে আমি তৃতীয় হয়ে খুবই আনন্দিত। বর্ণিল এ আয়োজনের জন্য আমি গোপালগঞ্জ সাইকেলিং কমিউনিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া এখানে দর্শকদের উৎসাহ পেয়েছি।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মোঃ আসিফ বলেন, গোপালগঞ্জ গোপালগঞ্জ সাইকেলিং কমিটি সুন্দর একটি রেসের আয়োজন করেছেন। ঢাকা সহ দেশের সব জেলার রেসাররা এখানে অংশগ্রহণ করেছে। এতে আমরা খুবই আনন্দিত। আয়োজকরা আমাদের সব রকম সুযোগ-সুবিধা দিয়েছে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আমি আশা করি আগামীতেও তারা এ ধরনের আয়োজন করবে। আমি আবার এখানে আসব, এ রেসে অংশ নেব। আমি রেসে চ্যাম্পিয়ন হয়েছি। এটি আমার বড় পাওয়া।
দর্শক রোসান হোসেন মুক্ত বলেন, এ রেস আমাদের ভাল লেগেছে। আনন্দ দিয়েছে। আমরা উদ্বেলিত হয়েছি। আমরাও রেসারদের উৎসাহ দিয়েছি। এ শুভ্রতা ও আবেশ আমরা ধরে রাখব। সাইকিলিং শরীর সুস্থ্য রাখে। রেসে নেমে পুরস্কার পেলে মনে প্রশান্তি পাওয়া যায়। তাই আমি ও আমারা সহপাঠীরা দ্রুত সাইকিলিং শুরু করব।
আয়োজক প্রতিষ্ঠান সাকিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাকিব হোসেন হৃদয় বলেন, সাইকেল রেস টা গোপালগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত হলো। আমরা যু ব সমাজকে মাদক থেকে দূরে রাখাতে চাই। সেই সাথে গোপালগঞ্জের শিক্ষার্থীদের আমরা ভাল কাজে উদ্বুদ্ধ কবর। সেই লক্ষ্যেই আমরা এ সাইকেল রেসের আয়োজন করেছি। এ সাইকেল রেসে ৬৪ জেলার প্রতিযোগী অংশগ্রহণ করেছে। তাই অমরা সাইক্লিস্ট কমিউনিটিকে আরো গতিশীল করব। আগামীতে এ রেস বৃহৎ পরিসরে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করছি।
(টিবি/এসপি/অক্টোবর ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘নতুন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক বাংলাদেশ’
- 'আমার জন্মদিনই কি, আর মৃত্যুদিনই কি’
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- ওড়াকান্দির স্নানোৎসব
- ময়মনসিংহে এনপিএস মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- ‘দিনাজপুরে কৃষিনির্ভর মিলকারখানা গড়ে তুলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে’
- বঙ্গবন্ধু: একটি জাতির জন্মদাতা ও আপসহীন সংগ্রামের এক জীবন্ত মহাকাব্য
- গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
- কাপ্তাইয়ে উদ্ধারকৃত কিশোরী এখন জেলা কারা হেফাজতে
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- কৃষক বাঁচলে দেশ বাঁচবে : সংস্কৃতিমন্ত্রী
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারাদেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
- দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








