১৩২ কেভি বিদ্যুৎ টাওয়ারের নিচে মিললো সেই যুবকের দেহাবশেষের হাড়গোড়
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে পাওয়ার গ্রিডের ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের নিচ থেকে যুবকের গন্ধা-পঁচা দেহাবশেষ সহ হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
গত (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের হারুনের টিলা (শিকারী বাড়ি) নামক এলাকার বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের নিচ থেকে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেহাবশেষটি উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানিয়েছে উদ্ধার হওয়া দেহাবশেষটি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ছায়েদ মিয়ার ছেলে শাকির মিয়ার (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে জগন্নাথপুর গ্রামের হারুনের টিলা নামক পাহাড়ি এলাকার আশপাশের বাসিন্দারা টাওয়ারের আশপাশে উদ্ভট দুর্গন্ধ পান। এর পর বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের নিচে যুবকের পচে যাওয়া দেহাবশেষের হাড়গোড় দেখতে পান পান তারা। এর পর পুলিশকে খবর দিলে দুপুর দেড়টার দিকে সদর থানা পুলিশকে সাথে নিয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন এর নেতৃত্বে পুলিশ ঘচনাস্থলে উপস্থিত হয়ে পঁচা, গলিত দেহাবশেষের হাড়গোড় উদ্ধার করে নিয়ে যায়।
এসময় সেখান থেকে যুবকরে পড়নের সার্ট-পেন্ট ও জুতা উদ্ধার করা হয়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী পুলিশের ধারণা জগন্নাথপুর গ্রামের ছায়েদ মিয়ার ছেলে মানষিক বিকারগ্রস্ত শাকির মিয়া উচ্চ ঝুঁকির বিদ্যুতের টাওয়ার উঠার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়। এর পর সেখানেই পড়ে থাকে মৃতদেহটি। দীর্ঘ সময় মৃতদেহটি পড়ে থাকায় বনের পশু মাংস খেয়ে ফেলায় হাড় ছাড়া কিছুই অবশিষ্ট ছিলনা। তাদের ধারণা মৃতদেহটি অন্তত সাপ্তাহখানিক আগের।
এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং ২৮।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, টাওয়ারে উঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে মারা যায় শাকির। আমরা তার শরীরের হাড়গোড় সংগ্রহ করে ময়না তদন্তের জন্য নিয়ে এসেছি। এগুলো ডিএনও টেস্ট করাতে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। তিনি জানান, ২০ তারিখ থেকে তাঁর পরিবার তার কোন খোঁজ না পেয়ে ২৪ অক্টোবর তার পিতা ছায়েদ মিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।
এর আগে গত ১৫ জুলাই পাওয়ার গ্রিডের ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওই টাওয়ারের চুড়ায় আড়াই ঘন্টা অবস্থানের পর কোন ধরনের ঝুঁকি ছাড়াই নিরাপদে নেমে এসে ও যুবক। ওই ঘটনায় তার পরিবারও মানষিক বিকারগ্রস্ত বলে জানায়। সেসময় এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে সেখানে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উপস্থিত হলে ওই যুবককে নিচ থেকে বার বার নেমে আসার আহবান জানালে কিছুক্ষণ পর সে নিজে থেকেই নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও সেসময় ভাইরাল হলে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়।
এলাকাবাসী জানান, ফায়ার সার্ভিসের লোকজন যখন উপস্থিত হন, তখন ওই সঞ্চালন লাইনে বিদ্যুৎ ছিল। পরে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে কিছুক্ষণের জন্য লাইনের সংযোগ বন্ধ রাখা হয়।
এদিকে পরিবার সূত্রে জানা যায়, এক সন্তানের জনক শাকির ৫ থেকে ৬ মাস ধরে মানষিক বিকারগ্রস্ত হলেও সে পেশায় মেটর-ফ্রিজ ম্যাকানিকের কাজ করে।
(একে/এসপি/অক্টোবর ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ বকনা বাছুর বিতরণ
- বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- ভালোগুলো মনে রেখে এগিয়ে যেতে চাই
- যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে?
- অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা
- স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
- খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করছে সরকার’
- জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
- ‘এই অর্জন আমার একার নয়’
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম
- সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- কাঠগড়ায় চলচ্চিত্র
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








