৩ বছর পর ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতুর ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট প্রতিস্থাপন কাজ শুরু
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ৩ বছর পর ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব সেতুর ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট প্রতিস্থাপন কাজ শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে এই কাজ শুরু করা হয়। কাজটি শেষ হতে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সময় লাগবে।
সড়ক ও জনপথ বিভাগের নরসিংদী অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী রাজিব কুমার দাসের উপস্থিতিতে কাজ শুরু করেন ইঞ্জিনিয়ারসহ কর্মকর্তারা৷ এসময় উপস্থিত ছিলেন, সেতু রক্ষণাবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সড়ক ও জনপথ বিভাগের নরসিংদী অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী মহিবুল্লাহ সুমন, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান ও ইঞ্জিনিয়ার আসিফ।
জানা যায়, মেঘনা নদীর উপর ১ হাজার ২শ মিটার দৈর্ঘ্য (১.২ কি. মি.) এবং ১৯.৬০ মিটার প্রশস্ত সেতুটি ৬৩৫ কোটি টাকা ব্যয়ে ১৯৯৯ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ২০০২ সালে সেতুটির নির্মাণ কাজ শেষ হলে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শুরুতেই সেতুটির নাম বাংলাদেশ-যুক্তরাজ্য মৈত্রী সেতু নামকরণ করলেও পরবর্তীতে শেখ হাসিনা সরকার সেতুটির নামকরণ করেন জাতীয় ৪ নেতার অন্যতম নেতা সৈয়দ নজরুল ইসলামের নামে।
আরো জানা যায়, প্রতিদিন চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালি, ফেনী, লাকসাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে কয়েকশত বাস, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাস ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকে। দীর্ঘ ২০ বছর পর সেতুটির চারটি জয়েন্টের রাবার ক্ষতিগ্রস্ত হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন দিয়ে সেতু পারাপার হতে হয় চালকদের। এতে অনেক দুর্ঘটনার শিকার হয়েছে অনেক চালক ও যাত্রীগণ৷ পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুটির ক্ষতিগ্রস্ত জয়েন্ট রাবারে পিচ ঢালাই দিয়ে অস্থায়ী ভিত্তিতে মেরামত করেন।
তিন বছর আগে সেতুটির ৪টি জয়েন্টের রাবার বেশি ক্ষতিগ্রস্ত হলে সড়ক ও জনপথ বিভাগের একটি প্রতিনিধি দল সেতুটি পরিদর্শন করেন। সকল প্রক্রিয়া শেষে তিন বছর পর আজ ২৮ অক্টোবর সোমবার ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট প্রতিস্থাপন কাজ শুরু হয়েছে।
এদিকে কাজ চলাকালীন সেতু দিয়ে যানবাহন চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর। ৪ লেনের পরিবর্তে ২ লেনে (উভয়মুখী) যান চলাচল করবে।
অতিরিক্ত মালবোঝাই যানচলাচলের কারণে সেতুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান সেতুর রক্ষণাবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সড়ক ও জনপথ বিভাগের নরসিংদী অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী মহিবুল্লাহ সুমন।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার আসিফ জানান, ভৈরব ব্রিজে ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্টের জন্য অনেক দুর্ঘটনা ও যান চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। যান চলাচলের যেন কোন বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রেখে ক্ষতিগ্রস্ত ৪টি জয়েন্টকে ৮টি ভাগে কাজ করা হবে। যান চলাচলে ৪ লেনকে ২ লেনে রূপান্তর করে ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট প্রতিস্থাপন করা হবে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নরসিংদী অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী রাজিব কুমার দাস বলেন, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ভৈরব সেতুটি ঢাকা থেকে ৭২ কিলোমিটারে অবস্থিত। ২০০২ সালে ব্রিজটি উদ্বোধন হওয়ার পর ব্রিজের জয়েন্টে লাগানো যুক্তরাজ্যের রাবার বেয়ারিং প্লেট সম্প্রতি নষ্ট হয়ে গেছে। এখন যতগুলো এক্সপানশন জয়েন্ট প্রতিস্থাপন হবে সেগুলো ফিঙ্গার টাইপ এক্সপানশন জয়েন্ট। একলেকটিক লি. নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করার জন্য কার্যাদেশ পেয়েছেন। যার ব্যয় ধরা হয়েছে আড়াই কোটি টাকা। এর আগে ব্রিজটি বিদেশি একটি কোম্পানি করেছিল সে জন্য সরকারি ভাবে অনেক নিয়ম মেনে কাজটি করা হচ্ছে। ব্রিজের এক পাশে ১৫ দিন ও অপর পাশে ১৫ দিনসহ মোট ১ মাসে কাজটি সম্পন্ন হবে বলে জানান তিনি।
(এসএস/এসপি/অক্টোবর ২৮, ২০২৪)
পাঠকের মতামত:
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- অন্ধ মানুষ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








