ভৈরবে সাবেক রাষ্ট্রপতির একান্ত সচিব ও ক্রীড়া মন্ত্রী উপদেষ্টাসহ আ.লীগ নেতা আটক
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও ছাত্র আন্দোলনে হামলায় আহতের ঘটনার অভিযোগে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হানকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে সাখাওয়াত উল্লাহ (৫২)। তিনি সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ও সাবেক বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের উপদেষ্টা এবং ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। অপর জন ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত আব্দুল রহিম মিয়ার ছেলে আব্দুল হেকিম রায়হান (৫২)। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহারভূক্ত আরো ১৪ জন ও অজ্ঞাত ৪ জন নেতাকে আটক করা হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ বলেন, গত ১৯ জুলাই সাখাওয়াত উল্লাহ ও আব্দুল হেকিম রায়হানসহ অন্যান্য আসামিরা বেআইনি ভাবে জনতাবদ্ধে হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করে। এ ঘটনায় আহত মামুন মিয়া, বিএনপির নেতা রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় ও আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে ডিএমপির ধানমন্ডি থানা এলাকা থেকে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর একান্ত সচিব আওয়ামী লীগ নেতা সাখাওয়াত উল্লাহ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় সাখাওয়াত উল্লাহ ও আব্দুল হেকিম রায়হান জড়িত ছিল বলে স্বীকার করেছে। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ২ জনকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
(এসএস/এসপি/নভেম্বর ০৩, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








