ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রীর মৃত্যু, স্বামী আহত
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বাঁশ বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এসময় নিহতের স্বামী আহত হয়েছে। ঘটনার পর ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্জয় মোড় সংলগ্ন দরশন সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি ফিরুজ মিয়া (৪০) ও নিহত নারী তার স্ত্রী রেহানা আক্তার লিমা (৩৫)। নিহতের শ্বশুর বাড়ি টাঙ্গাইল গোপালপুর থানা ঝাওয়াইল ইউনিয়ন ভেঙ্গুলা ঘোড়ামারা গ্রামে। নিহত রেহানা আক্তার একই থানার নগদা সিমলা ইউনিয়নের এনামুল হকের মেয়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চাকরির সুবাদে শহরের কমলপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার হাজী নুরুল ইসলামের বাড়িতে স্ত্রী রেহানা আক্তার ও ১১ বছরের কন্যা সন্তান আতিয়া ইসলামকে নিয়ে ভাড়া থাকেন ফিরুজ মিয়া। তিনি একমি ফার্মাসিউটিক্যাল এর ভৈরব শাখার এরিয়া ম্যানেজার। একমাত্র মেয়ে আতিয়া টাঙ্গাইলে দাদার বাড়িতে রয়েছে। মেয়েকে আনতে ৭ নভেম্বর নিজ বাড়ি টাঙ্গাইলে যেতে বউকে বাসে উঠিয়ে দিতে মোটরসাইকেলে করে দুর্জয় মোড় বাসস্ট্যান্ডে যায় ফিরোজ মিয়া। এসময় দরশন সিনেমা হলের সামনে বাঁশ বোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে স্ত্রী রেহানা বেগম ট্রাকের পিছনের চাকার নিচে চলে যায়। এসময় স্বামী ফিরুজ মিয়া আহত হন। ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে নিহতের স্বামী ফিরোজ মিয়া বলেন, আমার মেয়েকে আনতে আমি বউকে নিয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। শ্যামল ছায়া বাসে করে ময়মনসিংহ হয়ে টাঙ্গাইল যাওয়ার কথা ছিল আমার স্ত্রীর। হঠাৎ পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে আমি ও আমার স্ত্রী পড়ে যায়। পরে দেখি সে ট্রাকের পেছনের চাকার নিচে চলে গেছে। আমি চালকের বিচার চাই। আমার মেয়ের কি হবে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাজু মিঞা বলেন, ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহসহ ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(এসএস/এসপি/নভেম্বর ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








