মৌলভীবাজারে কার্ভাড ভ্যানে মিললো সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় ব্যাথা নাশক ঔষধ, আটক ২
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ভারত থেকে অবৈধ পথে আমদানিকরা ব্যথা নাশক ঔষধ সহ ২ জনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে ভারতীয় ঔষধ জব্দ সহ দু'জন আটক হলেও বিষয়টি বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ।
ঔষধ জব্দের পাশাপাশি এ ঘটনায় আটক করা হয় মাহতাব উদ্দিন (২৪) এবং কুতুব উদ্দিন (২১) নামে দুই ব্যক্তিকে। এরা দুজনই সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ।
বিপুল পরিমাণ ওই ঔষধ গুলো ভারতীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান Vip pharma India এর বলে জানিয়েছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ১৪ লাখ টাকা। আটককৃতরা কার্ভাড ভ্যনযোগে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল বলে জানা যায়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে কাভার্ড ভ্যানে ভারতীয় চোরাই পন্য আসছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে গোয়েন্দা পুলিশের এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার-শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসায়। চেকপোস্ট বসার সময় হামরকোনা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়ির ভেতর থেকে ১২টি কাগজের কার্টুন এবং ১০টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ১৮ হাজার ৩ শত ২০ পাতা ভারতীয় কোম্পানির তৈরি ঔষধ জব্দ করা সহ ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম জানান, 'আটককৃত দুই ব্যক্তি জব্দকৃত এসব মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার ভারতীয় সীমান্ত থেকে চোরাই পথে ওষুধ ক্রয় করে বিক্রির জন্য মৌলভীবাজার নিয়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
(একে/এসপি/নভেম্বর ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ বকনা বাছুর বিতরণ
- বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- ভালোগুলো মনে রেখে এগিয়ে যেতে চাই
- যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে?
- অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা
- স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
- খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করছে সরকার’
- জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
- ‘এই অর্জন আমার একার নয়’
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম
- সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- কাঠগড়ায় চলচ্চিত্র
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








