ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে নানা আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠন।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠেয় এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক খন্দকার টুলু, আতাউর রশিদ বাচ্চু, দেলোয়ার হোসেন দিলা, আজম খান, এম টি আক্তার মুকুল, এডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন প্রমুখ।
এ সময় বক্তারা, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সংঘটিত সিপাহী-বিপ্লবের স্মৃতিচারণ করে জানান, আজকের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে মুক্তির মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে সুরক্ষিত করা হয়েছিল৷ মহান এই দিবস থেকে শিক্ষা নিয়েই আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে রাজনীতি করার জন্য নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বিএনপির নেতৃবৃন্দ।
তারা বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের এ দিবসটি ঠিকঠাক মতো পালন করতে দেয়নি। ৫ ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর আবারো আজকে এই দিবসটি পালন করতে পারছি। অনুষ্ঠান থেকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়। এতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিএনপি'র একটি বর্ণাঢ্য র্যালি ফরিদপুর প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যা ছয়টায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
(আরআর/এসপি/নভেম্বর ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- ‘অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রের’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩৩২৪ টাকা
- বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- কাতারে সব ধরনের এন্ট্রি ভিসায় এক মাসের মেয়াদ বৃদ্ধি
- নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য
- ‘এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার’
- ‘শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
০৩ মার্চ ২০২৬
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
-1.gif)








