মৌলভীবাজারে বিভক্তি ভুলে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে একমঞ্চে বক্তব্য দিলেন বিএনপি নেতারা
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দীর্ঘ দিনের বিবাদ ভুলে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘিরে দলীয় কর্মসূচি পালনে একমঞ্চে বসে বক্তব্য দিয়েছে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতারা।
আজ বৃহস্পতিবার বিকালে শহরের পৌরসভা মিলনায়তনে শুরু হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওই অনুষ্ঠান।
জেলা বিএনপির আয়োজনে ওই অনুষ্ঠানে একমঞ্চে দেখা গেছে সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য, এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান সহ দলের সিনিয়র নেতাদের। এসময় অনুষ্ঠানস্থলের ভিতর ও বাহিরে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঘটে যাওয়া সেদিনের ঘটনার বর্ণনা তুলে ধরে বক্তব্য রাখেন। বলেন, সিপাহী বিপ্লবের মাধ্যমে ৭ ই নভেম্বর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন বলেই ৭ ই নভেম্বর আমাদের জন্য তাৎপর্যপূর্ণ।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল এর সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য, মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, ভিপি মিজানুর রহমান, আব্দুল মুকিত, আশীক মোশাররফ, হেলু মিয়া, বকসী মিছবাউর রহমান, মোশাররফ হোসেন বাদশা, মতিন বক্স, মনোয়ার আহমেদ রহমান, ফখরুল ইসলাম, মারুফ আহমদ, স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, ২০১৯ সালের ১১ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। ১৫১ সদস্যবিশিষ্ট ওই কমিটির সভাপতি হন সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এবং সাধারণ সম্পাদক হন সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর কিছুদিন সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে একসঙ্গে জেলা বিএনপির সব কার্যক্রম চললেও কিছুদিন যেতে না যেতেই সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা বিএনপির দুই অংশ আলাদা হয়ে যায়। জাতীয় ও স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে অল্প সময় একসঙ্গে চললেও সেটি বেশি দিন টিকেনি। কেন্দ্রীয় সব কর্মসূচিও চলে আলাদাভাবে। এভাবে দৃশ্যমান হয় জেলা বিএনপির বিভক্তি। বিভক্তির এই প্রভাব পড়ে দলের তৃণমূল পর্যায়েও। অবশেষে চলতি সাপ্তাহের ৪ নভেম্বর কেন্দ্রীয় বিএনপি মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করলে অবসান হয় বিভক্তির। উজ্জীবিত হয় দলের তৃণমূলের নেতাকর্মীরা।
(একে/এসপি/নভেম্বর ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ বকনা বাছুর বিতরণ
- বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- ভালোগুলো মনে রেখে এগিয়ে যেতে চাই
- যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে?
- অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা
- স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
- খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করছে সরকার’
- জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
- ‘এই অর্জন আমার একার নয়’
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম
- সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- কাঠগড়ায় চলচ্চিত্র
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








