বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযান
গোপালগঞ্জে পাখি ক্রয়ের অপরাধে ২ জনকে কারাদণ্ড
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২ পাখি ক্রেতাকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সুযোগ বুঝে শিকারিদের নিকট স্বল্প মূল্যে ক্রয় করে সৌখিন ক্রেতাদের কাছে উচ্চমূল্যে এসব পাখি বিক্রি করাই ছিল তাদের উদ্দেশ্য।
গতকাল বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ দণ্ডাদেশ দেন। পরে পাখিগুলো আকাশে উড়িয়ে অবমুক্ত করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত জয় রহমান ও ইসহাক মোল্লা কান্দি ইউনিয়নের বাসিন্দা। জয় রহমানকে ১০ দিনের ও ইসহাক মোল্লাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন অধিদপ্তর আগারগাঁও ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বলেন, বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামের দক্ষিণ পাড়ার পাখি ক্রয় করছিল তারা। গোপন সংবাদের প্রেক্ষিতে গোপালগঞ্জ বন বিভাগ এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সেখানে উপস্থিত হয়ে হাতে-নাতে তাদের ধরে ফেলে। এ সময় সেখান থেকে ৩৮টি পাখি জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে আদালত জয় রহমানকে ১০ দিনের ও ইসহাক মোল্লাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে বিচারক পাখিগুলোকে আকাশে উড়িয়ে অবমুক্ত করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, আটক ক্রেতাগণ ভবিষ্যতে আর বন্যপ্রাণি ক্রয় না করার অঙ্গিকার করেছে। বিচারের রায় ঘোষণার পর তাদেরকে পুলিশ হেফাজতে পাঠানো হয়।
তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর ধারা ৩৮ অনুযায়ী পাখি শিকার, হত্যা, ক্রয় বিক্রয়, আটক রাখা, ইত্যাদি দণ্ডনীয় অপরাধ। বনবিভাগের নিয়মিত টহলের অংশ হিসেবে ইতোপূর্বে পাখি শিকার, ক্রয়-বিক্রয় ইত্যাদি অপরাধে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের বিচারে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। পাখি প্রকৃতির বড় সম্পদ কেউ প্রকৃতির ভারসাম্য নষ্টের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রতীক দত্ত।
অভিযানে আসামিদের জিজ্ঞাসাবাদে অতীথি পাখি শিকারের বিভিন্ন স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য নেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। আসামিরা এ সময় তাদেরকে বলেন তারা কোটালীপাড়ার লক্ষন্ডা বিল এবং নিতাই বিল, পাশাপাশি মাদারীপুর জেলার রাজৈর বিলে নিয়মিত জাল পেতে অতীতজি পাখি শিকার করেন। আসামি হতেপ্রাপ্ত এ তথ্যের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমণ ইউনিট ও সামাজিক বন বিভাগ গোপালগঞ্জ পরবর্তীতে উক্ত বিল সমূহের রাত ব্যাপি অভিযান পরিচালনা করেন। এ সময় এই তিনটি বিল হতে প্রায় ১০ টির মত প্রায় ২০ বিঘা বিস্তৃত ফাঁদ জব্দ করে এবং পুড়িয়ে দেয়।
এ সময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন অধিদপ্তর আগারগাঁও ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক, গোপালগঞ্জ জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/নভেম্বর ১৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- উত্তম ও অধম
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
২৭ জুন ২০২৬
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘কাউকে কোন ছাড় নয়’
-1.gif)







