ইউনিয়ন একটি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুইজন
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলার ৮নং বলাইশিমুল ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবিদার দুইজন। নির্বাচিত চেয়ারম্যানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ নিয়ে নির্বাচিত সদস্যদের মধ্যেও দেখা দিয়েছে চরম দ্বন্দ। তারা দুই ভাগ হয়ে যাওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ নিয়ে দিন দিনই জটিলতা বাড়ছে।
জানা যায়, চলতি বছরের গত ০৮ অক্টোবর নির্বাচিত ইউ.পি চেয়ারম্যান ফজলুর রহমান জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। এই পদ শূন্য হলে ৯ অক্টোবর কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার স্বাক্ষরিত এক পত্রে চেয়ারম্যানের শূন্যপদ পূরণের জন্য প্যানেল চেয়ারম্যান-১ আরিফ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। তিনি ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্বাচিত সাধারণ ইউ.পি সদস্য। ২০২২ সালের ০৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি সদস্য নির্বাচিত হন।
২০২২ সালের ২৭ ফেব্রæয়ারি ইউনিয়ন পরিষদের প্রথম সভায় ইউ.পি চেয়ারম্যানের সভাপতিত্বে ৩ জন প্যানেল চেয়ারম্যান মনোনিত করা হয়। এর মধ্যে আরিফ হোসেন প্যানেল চেয়ারম্যান-১, সারোয়ার জাহান খান হুমায়ুন প্যানেল চেয়ারম্যান-২ ও সংরক্ষিত আসনে নিলুফা ইয়াছমিন সোনাই প্যানেল চেয়ারম্যান- ৩ মনোনিত হন।
প্যানেল চেয়ারম্যান-১ আরিফ হোসেনের অভিযোগ তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার ৯ অক্টোবর স্বাক্ষরিত চিঠিটি ২২ অক্টোবর তিনি পান। চিঠি পেয়েই তিনি ২৩ অক্টোবর জরুরি সভা আহবান করেন। ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ওই সভায় সকল ইউ.পি সদস্যগণ উপস্থিত ছিলেন। পরিষদের কাজ সুন্দর ভাবে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত হয়। কিন্তু তার অভিযোগ ৫নং ওয়ার্ডের নির্বাচিত ইউ.পি সদস্য প্যানেল চেয়ারম্যান-২ সারোয়ার জাহান খান হুমায়ুন সভার পরদিন থেকেই বিএনপি দলীয় লোকদেরকে নিয়ে তাকে পরিষদে যেতে নিষেধ করেন। পরিষদে গেলে তাকে হেনস্তা করা হবে বলেও হুমকি দেন।
গত ২৯ অক্টোবর সারোয়ার জাহান খান হুমায়ুন নেতৃত্বে প্যানেল চেয়ারম্যান-১ আরিফ হোসেনকে আওয়ামীলীগের লোক আখ্যা দিয়ে সকল ইউ.পি সদস্যদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারক লিপি দেন। এর তদন্ত শেষ না হতেই ৩১ অক্টোবর সারোয়ার জাহান খান হুমায়ুন স্বাক্ষরিত এক পত্রে ১০ নভেম্বর একটি সভা আহবান করেন। দায়িত্ব না পেয়েও তিনি ইউনিয়ন পরিষদে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছেন।
এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান-২ সারোয়ার জাহান খান হুমায়ুন সাথে যোগাযোগ করা হলে প্যানেল চেয়ারম্যান-১ আরিফ হোসেনকে হুমকির ঘটনা অস্বীকার বলেন, আমি তাকে কোন প্রকার হুমকি বা ধমকি দেইনি। তিনি নিজেই পরিষদে আসেন না। কারণ সকল ইউ.পি সদস্যগণ তার ব্যবহারে অসন্তুষ্ট। যেজন্য তার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন। ইউনিয়ন পরিষদের অচলাবস্থা দুরকরতে আমি প্যানেল চেয়ারম্যান-২ হিসেবে দায়িত্ব পালন করছি।
এদিকে প্যানেল চেয়ারম্যান-১ আরিফ হোসেন তাকে পরিষদে যেতে বাধা এবং হুমকি ধমকির ঘটনাটি গত ০৩ নভেম্বর নেত্রকোণা জেলা প্রশাসক বরাবর লিখিত ভাবে জানিয়েছেন। একই অভিযোগ তিনি নেত্রকোণা পুলিশ সুপার, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ কেন্দুয়া থানাকে অবহিত করেছেন।
জানতে চাইলে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন প্যানেল চেয়ারম্যন-১ যদি অনুপস্থিত থাকেন আইনত প্যানেল চেয়ারম্যান-২ দায়িত্ব পালন করবেন।
(এসবিএস/এএস/নভেম্বর ১৬, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- খেয়ে-পরে বাঁচার স্বপ্ন ও মে দিবস
- উচ্চশিক্ষা রূপান্তরের দ্বারপ্রান্তে: কতটা প্রস্তুত বাংলাদেশ?
- শিকাগোর রক্তে কেনা শ্রমিকের মৌলিক মানবাধিকারের দলিল
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
৩০ এপ্রিল ২০২৬
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








