কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ‘বড় হবো আমরা, বড় হবে দেশ’ শীর্ষক আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি : শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা উপলক্ষে “বড় হবো আমরা, বড় হবে দেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
তিনি বলেন, আজকে যারা শিক্ষার্থী তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। সুশিক্ষা গ্রহণের মাধ্যমে সকলকে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ সেবার কাজে আত্মনিয়োগ করতে হবে। এজন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সমন্বয় একান্ত অপরিহার্য। সকল শিক্ষার্থীদের খারাপ কাজ পরিহার করে ভালো কাজে মনোযোগ দিতে হবে। সত্য ও ন্যায় পথে চলার মাধ্যমে ¯্রদ্ধা করতে হবে মা, বাবা, শিক্ষক ও গুরুজনদের। জ্ঞান বিজ্ঞানের যুগে সকলকে একনিষ্ঠ হয়ে জীবনের সাফল্য অর্জন করতে হবে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি চারণ সাংবাদিক পুরষ্কার প্রাপ্ত সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় বরণীয় অথিতির মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো: হুমায়ূন দিলদার, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, রূপালী ব্যাংক কেন্দুয়া শাখা ব্যবস্থাপক সুবল চন্দ্র ঘোষ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা কতৃক স্বর্ণ পদক প্রাপ্ত নাগরিক সাংবাদিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মো: খায়রুল আলম রফিক।
সাবেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর মূল্যায়নে কেন্দুয়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো: মুখলেছুর রহমান বাঙ্গালীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ্ আলী তৌফিক রিপন, স্বাস্থ্য ক্যাটাগরিতে জাতীয় শ্রেষ্ঠ গবেষক হিসেবে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থী স্বোপার্জিতা হক তালুকদার, সাবেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবা জান্নাত প্রিয়ন্তী, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাম্মাদ সাদী, সায়মা শাহজাহান একাডেমীর খান আদনান শাহরিয়া, আয়শা সালাম ভূঞা একাডেমীর শিক্ষার্থী আশরাফুল আলম লিংকন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আশরাফুল আলম লিংকন ও গীতা থেকে পাঠ করেন সরকার আদৃতা সজল। আলোচনা শেষে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২, সাবেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২, সায়মা শাহজাহান একাডেমীর ১২, আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা একাডেমীর ১২ ও আয়েশা সালাম ভূঞার একাডেমীর ৯ কৃতী শিক্ষার্থী সহ ৫৯ জন শিক্ষার্থীর হাতে ডিক্সেনারি তুলে দেওয়া হয়। এছাড়া বরণীয় অতিথিদের হাতে বাংলাদেশের মানচিত্র খচিত সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য কবি শাহাবুল কাদির ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক একুশে সংবাদের সাংবাদিক লুৎফুর রহমান হৃদয়, গোয়েন্দা সংবাদের আব্দুল আউয়াল খান, আজকের খবর এর কেন্দুয়া প্রতিনিধি মঞ্জুরা আক্তার লিলি ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য অপু রানী বিশ্বাস।
(বিএস/এসপি/নভেম্বর ১৯, ২০২৪)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২৫ অক্টোবর ২০২৬
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
-1.gif)








