খাসিয়াদের সেং কুটস্নেম উৎসব উদযাপন
মো: আল-আমিন, শ্রীমঙ্গল : মাঠের এক পাশে তৈলাক্ত বাঁশের খুঁটির ঠিক ওপরে একটি মোবাইল ফোন রাখা। নিচ থেকে তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে ওঠার চেষ্টা করছেন অনেকে। অনেক চেষ্টার পর একজন বাঁশ বেয়ে ওপরে উঠে মোবাইল ফোনটি জিতে নেন। আরেক পাশে তীর ধনুক নিয়ে লক্ষ্য স্থির করে তীর ছোড়েন কয়েকজন তরুণ। কেউ বা আবার গুলতি দিয়ে সামনে রাখা লক্ষ্যে ছুড়ে মারছে। নারীরা ব্যস্ত পান গোছানোর প্রতিযোগিতায়। মাঠের মাঝখানে রাখা পানগুলো কে, কত কম সময়ে গোছাতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছেন তারা।
আজ শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জে খাসিয়া সম্প্রদায়ের বর্ষ সমাপনী ও বর্ষবরণ উৎসব সেং কুটস্নেম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে দিনব্যাপী খাসি সোশ্যাল কাউন্সিলের উদ্যোগে সেং কুটস্নেম উৎসব হয়।
মাগুর ছড়া স্থানীয় ফুটবল মাঠে অনুষ্ঠানে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, অন্যান্য অতিথিরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডি এম সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আখঞ্জি, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ওসি তদন্ত মোবারক হোসেন, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রধান ও খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারন সম্পাদক ফিলা পত্মী সহ বিভিন্ন পুঞ্জি প্রধানগণ।
উৎসবে খাসিদের নিত্যপণ্য ও খাদ্যসামগ্রীর অর্ধশতাধিক স্টল সাজিয়ে বসেন খাসি জনগোষ্ঠীর সদস্যরা। এসব স্টলে খাসিদের পোশাক, বিভিন্ন জাতের ফলমূল, জুম চাষের উপকরণ ও খাদ্যসামগ্রী বিক্রি করা হয়। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল খাসি নৃত্য, তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠা, পানগুছি খেলা, গুলতি দিয়ে ঢিল ছোড়া, তির-ধনুক ছোড়া।
খাসি জনগোষ্ঠীর সঙ্গে কথা বলে জানা যায়, সেং কুটস্নেম বা বর্ষবিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব। প্রতি বছরের মতো এবারও কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জির খেলার মাঠে নানা সমাহারে এ উৎসবের আয়োজন করা হয়। এই দিন বর্ষবিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানান তারা। খাসি জনগোষ্ঠীর এই আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ দেশী বিদেশি পর্যটক গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
(এএ/এসপি/নভেম্বর ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের বাছাই সম্পন্ন
- মোটরসাইকেলে ১০০ টাকার বেশী তেল জুটছে না বড়াইগ্রামে
- আশাশুনির হামকোড়া জেলেপাড়ায় কালী প্রতিমা ভাঙচুর, ৪ দিনেও ক্লু উদ্ধার হয়নি
- নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, নেই নজরদারি
- আশাশুনির সাবেক ভূমি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা
- ঘোরস্বাব নদীতে অবৈধ বাঁধ ও দখলদারিত্বের প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন
- জ্বালানি তেল পাচার রোধে দিনাজপুর সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
- বৈধ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি, থমকে গেছে কর্ণফুলীর ড্রেজিং
- সুবর্ণচরে জোরপূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
- চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক
- কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ বকনা বাছুর বিতরণ
- বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- ভালোগুলো মনে রেখে এগিয়ে যেতে চাই
- যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে?
- অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভূমিকা
- স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
- খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ‘রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করছে সরকার’
- জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে রুল
- ‘এই অর্জন আমার একার নয়’
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- রশিদের জায়গায় আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম
- সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- কাঠগড়ায় চলচ্চিত্র
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








