জামালপুরে ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক চুরি
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরের রশিদপুরে ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। অফিসকক্ষের জানালার গ্রিল কেটে সাড়ে তিন লক্ষাধিক নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। তবে কোনো মূল্যবান ফাইলপত্র খোয়া যায়নি বলে ধারণা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) গভীর রাতে এ চুরি সংঘটিত হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা। তবে স্থানীয়রা বলেছেন, এটা একটা পরিকল্পিত চুরির নাটক। এর গভীরে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করেছে হয়তো।
আজ বৃহস্পতিবার সকালে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অফিসকক্ষের পেছনের একটি জানালার গ্রিল কাটা। ধারণা করা হচ্ছে, এই গ্রিল কেটেই দুর্বৃত্তরা কক্ষে ঢুকেছে। অফিসকক্ষ ও তার পাশের কক্ষের ৩টি আলমারির তালা ও ২টি ফাইল কেবিনেটের ড্রয়ার ভাঙা। তবে কোনো মূল্যবান ফাইলপত্র ও দস্তাবেজ খোয়া যায়নি।
স্থানীয়রা জানান, চুরির ঘটনাটি পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছেই আলমারি ও কেবিনেটের চাবি গচ্ছিত থাকে। ৭ দিন ধরে ছাত্রছাত্রীদের কাছে থেকে সংগ্রহকৃত টাকাগুলো তিনি ব্যাংকে না রেখে ড্রয়ারে কেন রাখলেন, এটাই রহস্যজনক বিষয়। এর আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের বই-খাতাপত্র ও গাছ কেটে বিক্রির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের দপ্তরি মীর হোসেন জানান, প্রতিদিনের মতো বিকেল সাড়ে চারটায় বিদ্যালয়ে সমস্ত কক্ষে তালা দিয়ে আমি চলে যাই। অফিসকক্ষের চাবি একসেট আমার কাছে থাকে এবং আরেকসেট থাকে প্রধান শিক্ষকের কাছে। আমি আজ (বৃহস্পতিবার) সকালে এসে অফিসকক্ষে তালা লাগানো অবস্থায় পাই। আমি অফিসকক্ষের তালা খুলে অন্যান্য কক্ষের তালা খুলতে চলে যাই। পরে আয়া অফিসকক্ষে ঢুকে দেখেন যে, আলমারির তালা ও কেবিনেটের ড্রয়ার ভাঙা।
বিদ্যালয়ের নাইটগার্ড মো. কাবিল উদ্দিন শেখ বলেন, প্রতিরাতের মতো গতকাল রাতেও আমি বিদ্যালয়ে পাহারার কাজে নিয়োজিত ছিলাম। সবকক্ষে ঠিকঠাক তালা দেওয়া ছিল। ভেতরে যে চোর ঢুকেছে এবং আলমারির তালা ভেঙেছে, এর কোনো শব্দ আমি পাইনি। আমি সকালে ঘটনাটি জানতে পেরেছি। আমি ৩৯ বছর ধরে এ বিদ্যালয়ে কর্মরত আছি। এর আগে বিদ্যালয়ে চুরির কোনো ঘটনাই ঘটেনি!
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুজ্জামান জানান, চোরেরা গ্রিল কেটে অফিসকক্ষে ঢুকে আলমারির তালা ও কেবিনেটের ড্রয়ার ভেঙেছে। আলমারির ড্রয়ারে ছাত্রছাত্রীদের কাছ থেকে বেতন ও পরীক্ষার ফি বাবদ এক সপ্তাহ ধরে জমা করা সাড়ে তিন লক্ষাধিক নগদ টাকা রাখা ছিল। ওই টাকাগুলোই নিয়ে গেছে চোরেরা। তবে কোনো মূল্যবান কাগজপত্র ও সার্টিফিকেট খোয়া যায়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সমস্ত কাজপত্র ও দস্তাবেজ যাচাইয়ের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
তিনি আরও জানান, আমার কাছেই থাকে আলমারি ও কেবিনেটের চাবি।দপ্তরির কাছে অফিসকক্ষসহ অন্যান্য কক্ষের শুধু দরজার একসেট চাবি থাকে। ঘটনাটি গভীর রাতের কোনো এক সময় সংঘটিত হয়েছে বলে আমাদের ধারণা। চুরির ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে জামালপুর সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবু ফয়সল মো. আতিক সাংবাদিকদের জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। বিদ্যালয়ে চুরির ঘটনায় সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(আরআর/এসপি/নভেম্বর ২৮, ২০২৪)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








