কয়েক দফা আন্দোলন করেও শ্রীমঙ্গলে ময়লার ভাগার স্থানান্তর হয়নি, ফের আন্দোলন
মো: আল-আমিন, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও আবর্জনার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
আজ রবিবার সকালে ময়লার ভাগাড় দ্রুত অপসারণের দাবি জানিয়ে তিন শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বাডস্ রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সহস্রাধিক ভুক্তভোগী শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন।
এসময় শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয়।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে এই ময়লার ভাগাড়টি অপসারণের জন্য। কিন্ত দীর্ঘদিন থেকে এটি বাস্তবায়ন হচ্ছে না। তাই এখন আমাদের একটাই দাবি এই ময়লার স্তূপ কে স্থানান্তর করতেই হবে। কারন এই ময়লার দুর্গন্ধের জন্য শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ছি, সেই সাথে আমাদের শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে, আমাদের শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাচীন একটি বিদ্যাপিঠ, এখানে বহু শিক্ষার্থী পড়াশোনা করেন, সেই সাথে একটি মাদ্রাসা এবং একটি স্কুল এন্ড কলেজ রয়েছে, যেখানে অসংখ্য ছোট শিশু শিক্ষার্থীও রয়েছে। কিন্ত এখানকার পরিবেশ খুবই দুঃখজনক, এই ময়লার কারনে মারাত্মক পরিবেশ বিপর্যয় ও হচ্ছে।
জানা যায়, পৌরসভার এ ময়লার ভাগাড়টি থেকে তীব্র দুর্গন্ধে এলাকাবাসী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে রয়েছেন। ভাগাড় থেকে মশা ও মাছির উপদ্রবে লোকজনের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ফলে এখান থেকে ভাগাড়টি স্থানান্তরের দাবিতে ২০১৭ সালে তীব্র আন্দোলন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও গাউছিয়া সফিকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা ময়লার ভাগাড়ের সামনে বাঁশের বেড়া দিয়ে ব্যারিকেড তৈরি করে ময়লা ফেলা বন্ধ করে দেন। পরে সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি আন্দোলনকারীদের ৬ মাসের মধ্যে এর সমাধানন করে দেবেন বলে আশ্বস্ত করা হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট শিক্ষার্থীরা মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে এবং পরে শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার ময়লার ভাগাড় স্থানান্তর নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলেন। সাধারণ শিক্ষার্থীরা ২০ দিনের আল্টিমেটাম দিয়েছিলো কিন্তু তাদের কথা না রাখায় আজ ০১ ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
এ ব্যাপারে জেলা প্রশাসক মৌলভীবাজার মো. ইসরাইল হোসেন জানান, শিক্ষার্থীরা আমার নিকট এসেছিল। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রীমঙ্গলকে বলেছিলাম সরকারি খতিয়ানের কোন জায়গাতে ময়লা ফেলা যায় কিনা তার খোঁজ খবর নিতে। কিন্তু তিনি রবিবার বদলি হয়ে চলে যাওয়াতে নতুন ইউএনওকে আমি বলে দিচ্ছি দ্রুত বিকল্প উদ্যোগ নেয়ার জন্য।
(এএ/এসপি/ডিসেম্বর ০১, ২০২৪)
পাঠকের মতামত:
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
২৭ জুন ২০২৬
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘কাউকে কোন ছাড় নয়’
-1.gif)







