ব্যবসায়ীর লাশ উদ্ধার হওয়া সেই রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : লাইসেন্সের শর্ত অমান্য করে রেস্টুরেন্টে আবাসিক হোটেল পরিচালনার দায়ে গোপালগঞ্জের পিঠা গার্ডেনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীন ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মহসিন উদ্দীন জানিয়েছেন, গত ২৭ নভেম্বর বিকেলে গোপালগঞ্জর সদর উপজেলার পিঠা গার্ডেন নামের একটি রেস্টুরেন্টের গেস্ট হাউস থেকে ফেরদৌস শেখ (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর প্রশাসনের পক্ষ থেকে আবাসিক হোটেলের বৈধতা যাচাই বাছাইয়ে যাওয়া হয়। অভিযান পরিচালনার সময় লাইসেন্সের শর্ত সেখানে অবৈধভাবে গেস্ট রুম চালু করে ভাড়া দেওয়া হচ্ছে। এ কারণে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে লাইসেন্সের শর্ত সঠিক ভাবে প্রতিপালন না হওয়া পর্যন্ত আবাসিক হোটেলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোঃ সাজেদুর রহমান সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া পার ঝনঝনিয়া গ্রামের ইমদাদুল হক শেখের ছেলে ফেরদাউস শেখ গত ২৬ নভেম্বর রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে পিঠা গার্ডেনের কক্ষ ভাড়া নেন। পরের দিন সকালে কৌশলে ওই নারী কক্ষ থেকে বের হয়ে যান। দুপুরে ফেরদাউস শেখ নামের ওই ব্যক্তি কক্ষ থেকে বের না হলে তাঁর কক্ষে গিয়ে হোটেল কর্তৃপক্ষ মরদেহ দেখতে পান। তিনি গরুর খামারের ব্যবসা করতেন। এ ছাড়া তিনি ইউনিয়ন যুবলীগের আগামী সম্মেলনে সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলা ও গাড়ি পোড়ানোর অভিযোগে ১২ নভেম্বর দায়েরকৃত একটি মামলায় তাঁকে আসামি করা হয়।
(টিবি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৪)
পাঠকের মতামত:
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- ২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
- অসুস্থ মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
- আবারও কমলো সোনার দাম
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








