কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে অগ্নিকাণ্ডে মুদি, ডিলার, সেলুন, ভাঙ্গারী, ক্লাব ও ভাড়াটিয়া ঘরসহ ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌরশহরের চারারবন মহল্লা নামক স্থানে কুলিয়ারচর কোল্ড স্টোরেজ সংলগ্ন ফাইজুল ইসলামের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা যায়, ৬ ডিসেম্বর শুক্রবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কুলিয়ারচর পৌরশহরের ফাইজুল ইসলামের মার্কেটে ফাহিমুল ইসলামের ডিলারশীপ গোডাউনে প্রথমে আগুন জ্বলতে থাকার বিষয়টি টের পায় পাশ্ববর্তী দোকানদার। এসময় তিনি চিৎকার ও ফোন করে লোকজন ডাকলে, লোকজন এসে তাকে সাটার ভেঙে উদ্ধার করে। পরে মুহুর্তের মধ্যেই একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে ফোন দেয়। এসময় তারা দেখতে পায় ফাহিমুল ইসলামের গোডাউনের টিনের বেড়া কাটা। যা দেখে মনে হয়, কেউ বেড়া কেটে গোডাউনে ভিতর আগুন দিয়েছে। এ নিয়ে এলাকায় রহস্য ও চাঞ্চল্য তৈরি হয়েছে। ফোন পেয়ে বিদ্যুৎ অফিস বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মার্কেটের মালিক ফাইজুল ইসলাম জানান, এ মার্কেটে ১০টি দোকানঘর রয়েছে। এরমধ্যে ১টি নিজে মাহাদী স্টোর নামে মুদির ব্যবসা করেন আর বাকিগুলো ভাড়া দেওয়া। তিনি বলেন, দোকানে থাকা ছেলে মাহাদি ফোন দিয়ে পাশের দোকানে আগুন লাগার ঘটনা জানালে ঘটনাস্থলে এসে দোকানের সাটার ভেঙে তাকে উদ্ধার করা হয়। মুহূর্তের মধ্যেই আগুনে পুরো মার্কেটটি পুড়ে ছাই হয়ে যায়। এতে তার নিজের মুদির দোকানের প্রায় ১০/১২ লাখ টাকার মালামাল, দোকানে থাকা নগদ ৪ লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও বাড়ির দলিলপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।
ফাহিমুল ইসলামের ডিলারশীপ দোকানের ফাহিম বলেন, সানলাইট ও ম্যাটাডর ডিলারশীপের ব্যবসা তার। তিনি আগুন লাগার খবর পেয়ে দোকানে এসে দোকানের টিন কাটা দেখতে পান এবং তার দোকানেই আগুনের সূত্রপাত। তিনি বলেন প্রতিবেশীর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের দ্বন্দ্ব রয়েছে। এর জেরেই তাকে মেরে ফেলা এবং বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যেই আগুন লাগিয়ে দিয়েছেন বলে জানান তিনি। এতে তার প্রায় ২৪ লাখ টাকার মালামাল ও ব্যাটারি চালিত একটি ভ্যান গাড়ি পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। মুদি ব্যবসায়ী স্বপন মিয়া জানান, আগুন লাগার ঘটনায় তার দোকানের প্রায় ৪ লাখ টাকার মুদি মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাঙারি ব্যবসায়ী মো. মাসুদ মিয়া জানান, তার দোকানের রড, টিনসহ ভাঙারি প্রায় ৪০ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। শীতল সেলুনের মালিক শীতল চন্দ্র শীল জানান, বাড়ি থেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। আগুনের ঘটনায় তার প্রায় ৬০ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাড়াটিয়া সাদ্দাম ও প্রবাল দাস জানান, তাদের তিনজন ব্যাচেলর ভাড়াটিয়ার প্রায় ১ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইলিয়াস ভূইয়া জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত জানা যাবে। আগুনের ঘটনায় আনুমানিক ত্রিশ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জ্হোরা ও কুলিয়ারচর থানা পুলিশ।
(এসএস/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








