সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে শামীমা আক্তার নামে একজন দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার রাতে ভুল চিকিৎসার অভিযোগে শহরের নিউ টাউন এলাকার নাফিসা ডেন্টাল থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকার মৃত মাহমুদ হোসেনের মেয়ে।
অভিযোগকারী ভুক্তভোগী ইটালি প্রবাসী মো. হাবিবুর রহমান। তিনি শহরের জগন্নাথপুর কান্দারহাটি এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন।
এ বিষয়ে ওসি জানান, নিরাপত্তার স্বার্থে ৭ ডিসেম্বর রাতেই তাকে কিশোরগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। ইটালি প্রবাসী হাবিবুর রহমান নামের একজন প্রবাসী দাঁতে ভুল চিকিৎসা অভিযোগ এনে ২০ অক্টোবর শামীমা আক্তারের নামের মামলা করেন। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার চেম্বার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, শামীমা আক্তার ডেন্টিস্ট নন। তিনি শহরের কমলপুর এলাকার ডেন্টিস্ট শফিউল্লাহ’র সহকারী ছিলেন। সেখান থেকে এসেই তিনি বনে গেছেন ডেন্টিস্ট। তার কোন মেডিকেলে পড়াশোনারও সার্টিফিকেট নেই, নেই বিডিএস ডিগ্রীও।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ভৈরব শহরের জগন্নাথপপুর কান্দার হাটি এলাকার বাসিন্দা ইটালি প্রবাসী মো. হাবিবুর রহমান নামে এক প্রবাসী দাঁতের চিকিৎসা নিতে ডেন্টিস্ট শামীমা আক্তার মালিকাধীন নাফিসা ডেন্টাল কেয়ারে যান। তিনি নিজেকে ডেন্টাল সার্জন বলে হাবিবুর রহমানের নিকট পরিচয় দিয়ে বিশ্বাস স্থাপন করে। সেখানে যাওয়ার পর ৯০ হাজার টাকার বিনিময়ে প্রবাসীর দাঁত পরীক্ষা করে সামনের ৩টি দাঁতে ছিদ্র করে ক্যাপ পড়িয়ে দেন। পরবর্তীতে দেখতে পায় চিকিৎসক তাকে ভুল চিকিৎসা করে ৩টি দাঁতের পরিবর্তনে তার ভালো দাঁতসহ ১৪টি দাঁত ঘষিয়ে ক্যাপ করে দেয়। দাঁতের ক্যাপ খুলে যাওয়ার পরবর্তীতে দাঁতে সমস্যা দেখা দিলে আবারও তার কাছে গেলে তিনি এ বিষয়ে কোন সদোত্তর দিতে পারেনি। তিনি পুণঃ চিকিৎসা দিতে গেলে তখন তার দাঁতের মাড়িসহ মুখ ফুলে অবস্থা খুব খারাপ হয়ে যায়। পরবর্তীতে আরেক জন দন্ত চিকিৎসকের কাছে গেলে তিনি জানান, পূর্বের ভুল চিকিৎসায় দাঁতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। এতে ১৪টি দাঁত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী মো. হাবিবুর রহমান বলেন, ভুল চিকিৎসা জনিত কারণে গুরুত্বর অসুস্থ ও ১৪টি দাঁত হারানোর কারণে তিনি বাদী হয়ে শামিমা আক্তারের নামে একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী আরো বলেন, আমি একজন ইটালি প্রবাসী। বিদেশ থেকে আসার পর আমার দাঁত ব্যথা দেখা দেয়। আমি প্রবাসী হওয়ায় দন্ত চিকিৎসালয় সম্পর্কে আমার ভালো ধারণা নাই। আমার বাড়ি ও শামীমা আক্তারের বাড়ি একই এলাকায় হওয়ায় সে আমাকে দন্ত চিকিৎসক বলে নিজেকে পরিচয় দেয়। তার ভুল চিকিৎসায় আমার মুখের ১৪টি দাঁত হারালাম। পরবর্তীতে আমি তার কাছে এই কর্মকা-ের বিষয় জানতে গেলে সে আমাকে বিভিন্ন কথা বলে এবং হুমকি, ধামকি প্রদান করে। আমি আমার অঙ্গহানী ও সঠিক বিচারের আশায় থানায় মামলা দায়ের করেছি।
(এসএস/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৪)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
- চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের
- পঞ্চগড়ে খাল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- গৌরীপুরে ৭৭ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম
- মহম্মদপুর ঘোপ বাওড়ে মুগ্ধতার সূর্যাস্ত, গোধূলির রঙে অপূর্ব প্রকৃতি
- গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ
- মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন
- গাজা, নেত্তনাহু এবং মামদানী
- শেখ হাসিনা ইস্যুতে ঢাকা–দিল্লি–ওয়াশিংটন: ডটগুলো কি একই ছবির?
- লাইসেন্স বিহীন অস্বাস্থ্যকর অবস্থায় পশু খাদ্য প্যাকেটজাত, ৫০ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি
- দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে প্রয়োজন অবাধ তথ্যের সরবরাহ
- রাষ্ট্রীয় স্বার্থ বনাম পরাশক্তির প্রতিযোগিতা: বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্যের চ্যালেঞ্জ
- কক্সবাজার বদলালে বদলাবে দেশের পর্যটন অর্থনীতি
- আবির্ভাব ও বিলুপ্তির অন্তরালে
- কন্যা শিশুদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
- কাপ্তাইতে ১১ আর ই ব্যাটালিয়নের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন
- আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ
- বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে ইরানের
- শাকিরার লাইভ কনসার্ট ঘরে বসেই ফ্রিতে দেখার সুযোগ
- বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া অধিনায়কের অবসর ঘোষণা
- ‘জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব’
- ‘১৫১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’
- ‘চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে’
- সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- আবির্ভাব ও বিলুপ্তির অন্তরালে
- চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ঠোঁট ফাটছে এখনই! যা করবেন
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- পাছে লোকে কিছু বলে
- বৈশাখ
৩০ সেপ্টেম্বর ২০২৬
- সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
- চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের
- পঞ্চগড়ে খাল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- গৌরীপুরে ৭৭ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম
- মহম্মদপুর ঘোপ বাওড়ে মুগ্ধতার সূর্যাস্ত, গোধূলির রঙে অপূর্ব প্রকৃতি
- মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন
- লাইসেন্স বিহীন অস্বাস্থ্যকর অবস্থায় পশু খাদ্য প্যাকেটজাত, ৫০ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি
- কাপ্তাইতে ১১ আর ই ব্যাটালিয়নের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন
- সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
-1.gif)








