E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

২০২৪ ডিসেম্বর ০৮ ১৯:২৮:৪৫
গোপালগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক চাপায় মেসবাহ তালুকদার (৯)নামে তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ রবিবার বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মির সাজেদুর রহমান জানান, বৌলতলী বাসস্ট্যান্ডে মেসবাহ তালুকদার সড়ক পার হচ্ছিল। এসময় টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি মাছবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহত শিশু মেসবাহ তালুকদার পদ্ধবিলা গ্রামের সুমন তালুকদারের ছেলে।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test